আত্মনির্ভর হওয়ার পথে আরেক ধাপ এগোল ভারত, সিদ্ধান্ত ৬০০ টি মিলিটারি ট্রাক থাইল্যান্ডকে বিক্রি করার

করোনা মহামারী ভারতে দাপটের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের অর্থনীতি চাঙ্গা করতে ভারতীয় মানুষকে আত্মনির্ভর হওয়ার ডাক দিয়েছিলেন।সেই ‘ভোকাল ফর লোকাল’ ভালোই চলছিল। এর উদ্দেশ্য ছিল ভারতীয় ব্যান্ডগুলোর বেশি হারে উত্থান এবং বিশ্ব বাজারে আধিপত্য বিস্তার। বর্তমানে ভারত আত্মনির্ভর হওয়ার দিকে বেশি জোর দিয়ে অগ্রসর হতে শুরু করেছে। বিশেষ করে অটোমোবাইল সেক্টরে এর প্রভাব ইতিমধ্যেই চোখে পড়তে শুরু করেছে।

এবার আত্মনির্ভর হওয়ার সাফল্য দেখা গিয়েছে ভারতে। মিলিটারি সেক্টরে ব্যবহৃত যানবাহনের ক্ষেত্রে ভারতের এসেছে বড় রকমের সাফল্য। সূত্র অনুযায়ী, অটো মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি টাটা মোটরস যা ভারতের বিখ্যাত তারা থাইল্যান্ড মিলিটারি ট্রাক কিনছে। একেবারে শেষ পর্যায়ে পৌঁছেছে চুক্তি। ভারত থেকে ৬০০ টি ট্রাক কিনছে থাইল্যান্ড।

https://twitter.com/Chutintorn_Sam/status/1298267711802208257?s=20

উল্লেখ্য, টাটা মোটরস দ্বারা নির্মিত ট্রাকগুলো মেইনটেইন করার দিক থেকে ব্যাপক সুবিধাজনক। একই সাথে সঠিক দাম এর মধ্যেও বেশ উন্নত জিনিস। এই কারণেই চাহিদা বেড়েই চলেছে বিদেশে এই ট্রাকগুলির।

ভারত এবার সামরিক দিক থেকে সর্বোচ্চ আমদানি করা তালিকা থেকে বেরিয়ে সর্বোচ্চ রপ্তানি করার তালিকায় স্থান করে নেওয়ার টার্গেট স্থির করে ফেলেছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত। টাটা মোটরস দেশের সেনাবাহিনীকে যানবাহন সরবরাহ করে থাকে এবং বর্তমানে আন্তর্জাতিক বাজারেও দেশের এই কোম্পানি নিজের প্রভাব বিস্তার করতে চলেছে, যা সত্যিই অভাবনীয় ব্যাপার।

প্রসঙ্গত থাইল্যান্ডের তরফ থেকে রাজদূত শ্যাম গঙ্গসকদী বিষয়টি ট্যুইট করে জানিয়েছেন এবং ভারত বর্ষ আত্মনির্ভর হওয়ার দিকে এগোচ্ছে বলে ইঙ্গিতও করেছেন। যদিও টুইট করতে তার কিছু ভুল হয় যখন তিনি ভারতের জাতীয় পতাকার স্থানে নাইজেরিয়ার জাতীয় পতাকা বসিয়ে ফেলেন। যদিও তিনি এই বিষয়ে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেন।

উক্ত বিষয়ে ভারতের আত্মনির্ভর হওয়াকে বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। কারণ এশিয়া মহাদেশের ভারতের সামরিক সরঞ্জাম এর প্রভাব চীনকে আর্থিক দিক থেকে কাউন্টার করতে পারে। ভারত এইরকম ভাবেই আত্মনির্ভর হয়ে সারা বিশ্বে নিজের নামকে আত্মনির্ভর মূলকভাবে প্রতিষ্ঠা করুক সেই আশাই রাখে ভারতবাসী।

প্রতিবেদনটি লিখেছেন – অন্তরা ঘোষ

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment