প্রশান্ত কিশোরের কর্মসূচি ভোঁতা করে, একুশের বিধানসভা দখলের দিকে আরোও এক ধাপ এগোল বিজেপি! ৬ জেলায় ব্যাপক দলবদল

২৪ ঘন্টায় ৬ টি জেলায় ব্যাপক হিড়িক লাগল দলবদলের। একুশে জুলাই ভার্চুয়াল সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক এবং প্রশান্ত কিশোরের কর্মসূচিকে ভোঁতা করতে উদ্যোগী পদক্ষেপ নিল বিজেপি। দিনকে দিন দলবদল একটি রেওয়াজ হয়ে উঠছে। শয়ে শয়ে তৃণমূল নেতা-কর্মী সমর্থক যোগ দিলেন বিজেপিতে উত্তর ও দক্ষিণ বঙ্গে বিজেপির সাংগঠনিক ছয় জেলা থেকে। এমত অবস্থায় পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি অত্যন্ত খুশি। বিজেপি পরিবারে নতুন যুক্ত হওয়া সকল সদস্যকে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।

যে ৬ টি জেলা থেকে বিপুল হারে দলবদল হয়েছে সেগুলি একবার দেখে নেওয়া যাক –

তমলুক: তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে নিয়েছেন বাংলায় আসল পরিবর্তনের জন্য, তমলুক সাংগঠনিক জেলার প্রায় ১০০ টি পরিবার।

প্রশান্ত কিশোরের কর্মসূচি ভোঁতা করে, একুশের বিধানসভা দখলের দিকে আরোও এক ধাপ এগোল বিজেপি! ৬ জেলায় ব্যাপক দলবদল

কোচবিহার: কোচবিহার জেলার প্রায় ৪০ টি পরিবার তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে।

প্রশান্ত কিশোরের কর্মসূচি ভোঁতা করে, একুশের বিধানসভা দখলের দিকে আরোও এক ধাপ এগোল বিজেপি! ৬ জেলায় ব্যাপক দলবদল

পুরুলিয়া: পশ্চিমবঙ্গ বিধানসভায় নরেন্দ্র মোদির হাত শক্ত করতে এবং তৃণমূলের অপশাসন দূর করার জন্য, পুরুলিয়া সাংগঠনিক জেলার রঘুনাথপুর বিধানসভায় তৃণমূল থেকে ১০০ জন ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন।

প্রশান্ত কিশোরের কর্মসূচি ভোঁতা করে, একুশের বিধানসভা দখলের দিকে আরোও এক ধাপ এগোল বিজেপি! ৬ জেলায় ব্যাপক দলবদল

দক্ষিণ দিনাজপুর: প্রায় ১০০ টি পরিবার তৃণমূলের অপশাসনের হাত থেকে রক্ষা পেতে তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন দক্ষিণ দিনাজপুর সাংগঠনিক জেলার তপন বিধানসভায়।

প্রশান্ত কিশোরের কর্মসূচি ভোঁতা করে, একুশের বিধানসভা দখলের দিকে আরোও এক ধাপ এগোল বিজেপি! ৬ জেলায় ব্যাপক দলবদল

বীরভূম: এই অঞ্চলেও প্রায় শতাধিক মানুষ ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন তৃণমূল ত্যাগ করে।

প্রশান্ত কিশোরের কর্মসূচি ভোঁতা করে, একুশের বিধানসভা দখলের দিকে আরোও এক ধাপ এগোল বিজেপি! ৬ জেলায় ব্যাপক দলবদল

আলিপুরদুয়ার: তৃণমূল ছেড়ে ৩৭ টি পরিবার ও ১৫০ জন মানুষ ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন আলিপুরদুয়ার সাংগঠনিক জেলা থেকে।

প্রশান্ত কিশোরের কর্মসূচি ভোঁতা করে, একুশের বিধানসভা দখলের দিকে আরোও এক ধাপ এগোল বিজেপি! ৬ জেলায় ব্যাপক দলবদল

নিত্যদিন এই দলবদল এর হিড়িক রাজ্যবিজেপির মনে পশ্চিমবঙ্গে একুশের বিধানসভা ভোট জেতার আশা বাড়িয়ে তুলছে।

প্রতিবেদনটি লিখেছেন – অন্তরা ঘোষ

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment