গত কয়েক দশকের সবচেয়ে ভয়ঙ্কর ঝড় ‘ফণী’। বলছে পরিসংখ্যান।

আগামীকাল দুপুর নাগাদই ওড়িশা উপকূলে সর্বশক্তি নিয়ে আছড়ে পরতে চলেছে ‘ফণী’ সাইক্লোনটি। আবহাওয়া দপ্তর সুত্রে খবর যে ওড়িশা উপকূলে আছড়ে পরার সময় ‘ফণী’ এর গতিবেগ হতে পারে সর্বোচ্চ ঘন্টায় ২০০ কিমি পর্যন্ত৷ পরিসংখ্যান বলছে যে বিগত কয়েক দশকে মোটামুটি ভাবে প্রায় ৪৩ বছরে এত শক্তি এবং গতিবেগ নিয়ে কোনো ঝড় পূর্ব উপকূলে আছড়ে পরেনি।

 

বিগত কয়েক দশকের মধ্যে ‘ফণী’ সবচেয়ে শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে বলে ইতিমধ্যেই চিন্তার ছাঁপ ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু সহ বাংলাদেশ সরকারের কপালেও।স্বাভাবিকভাবে গত ৪৩ বছরে এটি সবচেয়ে শক্তিশালী ঝড় হওয়ায় ‘ফণী’ প্রভাবে ধ্বংসলীলার পরিমাণ অনেক বেশি হতে পারে বলে বিশেষজ্ঞদের অনুমান, আর সেটি নিয়েই চিন্তিত এই সমস্ত জায়গার সরকার সহ সাধারণ মানুষেরাও।

আগামীকাল ‘ফণী’ শক্তি বাড়িয়ে আছড়ে পরতে চলেছে ওড়িশা উপকূলে। এরপর একটু শক্তি কমিয়ে ঘন্টায় ১০০ কিমি গতিবেগ নিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে ‘ফণী’। পশ্চিমবঙ্গে প্রবেশের পর ‘ফণী’-র শক্তি কিছুটা কমে গেলেও, ওড়িশাতে এই সাইক্লোনটি যে শক্তি নিয়ে আছড়ে পড়বে সেই শক্তি নিয়ে বিগত ৪৩ বছরে আর কোনো ঝড় আছড়ে পরেনি৷ পশ্চিমবঙ্গে ‘ফণী’ এর দাপট হবে প্রায় “আয়লা”-র সমান। তবে বিগত ৪৩ বছরের সবচেয়ে বড়ো ঝড় হওয়ায় ‘ফণী’ যথেষ্টই দুশ্চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে ভারতের পূর্ব উপকূল এবং বাংলাদেশের নিকট।

RELATED Articles

Leave a Comment