আজ ফের জম্মু ও কাশ্মীরের কুলগামে সেনা জওয়ানদের গুলিতে নিকেশ হয় এক অজ্ঞাতপরিচয় সন্ত্রাসী। এছাড়াও আরও এক জঙ্গি ওই অঞ্চলে লুকিয়ে আছে বলে জানিয়েছেন পুলিশকর্মীরা। দু’পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে আহত হয়েছে ৩ সেনা জওয়ান। দু’পক্ষের মধ্যে সংঘর্ষ এখনও জারি রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
https://twitter.com/KashmirPolice/status/1279328677084295168
কুলগামের পুলিশ সুপার গুরিন্দরপাল সিংহ জানিয়েছেন, আরে গ্রামে জঙ্গিদের গোপন আস্তানার খবর পেয়ে ওই এলাকায় জঙ্গি নিকেশ অভিযান চালায় নিরাপত্তারক্ষীরা। এলাকার বিভিন্ন স্থানে চলে চিরুনি তল্লাশি। গোটা এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজ শুরু হয়।
এই অভিযানে সামিল হন ভারতীয় সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেল, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের জওয়ানরা। তল্লাশি চালাবার সময় নিরাপত্তারক্ষীদের নিশানা করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। তাদের পাল্টা জবাব দেন নিরাপত্তারক্ষীরা। দু’পক্ষের সংঘর্ষের জেরে খতম হয় এক জঙ্গি। তবে মৃত জঙ্গির এখনো পরিচয় জানা যায়নি।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার