বৈজ্ঞানিক আবিষ্কার কি কারোর ইচ্ছামত হয় নাকি? প্রশ্ন তুললেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ অর্থাৎ আইসিএমআর ঘোষণা করেছে যে ১৫ ই আগস্ট এর মধ্যেই বাজারে আসবে করোনা ভাইরাসের টিকা কোভ্যাক্সিন। আর এই ঘোষণাটিরই তীব্র বিরোধিতা করছেন ইয়েচুরি।
তিনি অভিযোগ করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাতে ১৫ই আগস্টের ভাষণে করোনা ভাইরাস ভ্যাকসিন আবিষ্কার কথা বলে তার সমস্ত কৃতিত্ব নিজের ঝুলিতে ভরতে পারেন তার জন্য এই নির্দেশ দিয়েছে আইসিএমআর। এই কারণেই নাকি এক মাসের মধ্যেই হিউম্যান ট্রায়াল সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে কয়েকটি হাসপাতাল ও গবেষণা কেন্দ্রকে।
Some serious questions need to be answered: #Vaccine
🔴How can ICMR decide on vaccine launch date without regulator DCGI evaluating evidence of safety and efficacy? What liability is ICMR assuming in aggressively pushing the trial of a vaccine produced by a private company?
— Sitaram Yechury (@SitaramYechury) July 4, 2020
ভারত বায়োটেক নামে এক সংস্থার সঙ্গে যৌথভাবে এই প্রতিষেধক তৈরির চেষ্টা চালাচ্ছে আইসিএমআর। ১৫ অগাস্টের মধ্যে যাতে ‘কোভ্যাক্সিন’ বাজারজাত করে ফেলা যায়, সেজন্য জোর চেষ্টা চালানো হচ্ছে।
🔴Why is ICMR using threats to get institutions to fall in line? Some of the institutions like NIMS in Hyderabad are State government institutions.
Has permission been given by the Government of Telangana?— Sitaram Yechury (@SitaramYechury) July 4, 2020
আজ সীতারাম ইয়েচুরি বলেন যে, “এই অতি মহামারি ঠেকাতে নিশ্চয়ই ভ্যাকসিন এর প্রয়োজন। সারা বিশ্বই এখন এই ভ্যাকসিনের জন্য অপেক্ষা করছে কিন্তু বৈজ্ঞানিক গবেষণার অগ্রগতি কারোর হুকুম মেনে হয়না। প্রধানমন্ত্রী যদি নির্দিষ্ট নিরাপত্তা বিধি না মেনে স্বাধীনতা দিবসে কোভিডের ভ্যাকসিনের কথা ঘোষণা করে দেন, তাতে মানুষের ক্ষতি হতে পারে।”
🔴What is the number of people who will be studied in this trial? Will phase 1, 2 and 3 trials be completed and analysed by August 14?
Who are the members of the independent Data Safety Monitoring Committee (DSMC)?— Sitaram Yechury (@SitaramYechury) July 4, 2020
ইয়েচুরি অভিযোগ করেছেন যে আইসিএমআর অন্যান্য সংগঠনকে হুমকি দিচ্ছে যাতে তারা হুকুম মেনে চলে। ইয়েচুরি টুইট করে কয়েকটি প্রশ্ন রেখেছেন আইসিএমআরের কাছে।
But…scientific advances can never be ‘made to order’.
Forcing the development of an indegenous vaccine as a cure for Covid-19, bypassing all health & safety norms, to be announced by PM Modi on Independence Day is fraught with horrendous human costs. #Covid_19 #Vaccine #ICMR pic.twitter.com/x2xbPFvRyy— Sitaram Yechury (@SitaramYechury) July 4, 2020
ভ্যাকসিনের জন্য যে তিন দফা পরীক্ষার প্রয়োজন হয় তা কি চোদ্দই আগস্টের মধ্যে সম্পূর্ণ হবে? এই ভ্যাকসিন আনার আগে কত জনের উপর পরীক্ষা করা হবে? এ ব্যাপারে যে স্বশাসিত ডাটা সেফটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে, তাঁর সদস্য কারা? এই সকল প্রশ্নই তিনি ছুঁড়ে দিয়েছেন আইসিএমআরের দিকে।





“রাজনীতিতে তারকার খ্যাতি নয়, আদর্শ থাকা জরুরি!” “প্রত্যেককে নিরাপত্তা দেবে এমন একজনই হোক মুখ্যমন্ত্রী!” রাজনীতিতে তারকাদের ভূমিকা ও নির্বাচনে আদর্শহীন প্রার্থীদের নিয়ে অকপট লগ্নজিতা চক্রবর্তী!