নিস্তার নেই, করোনার টিকা নেওয়ার পরও ৪০ হাজার করোনা আক্রান্তের খোঁজ মিলল বামশাসিত কেরলে

করোনা ভাইরাসের কোনও ভ্যারিয়েন্ট কী প্রচণ্ড বেশিই শক্তিশালী হয়ে উঠেছে যে টিকা নেওয়া সত্ত্বেও তা প্রতিরোধ করা যাচ্ছে না? কারণ কেরলে যেভাবে টিকা নেওয়ার পরও একাধিক মানুষ করোনা আক্রান্ত হয়ে পড়েছেন, তাতে এমন আশঙ্কাই করছেন বিশেষজ্ঞ মহল। রাজ্যের স্বাস্থ্য  ও পরিবারকল্যাণ মন্ত্রকের তরফে জানা গিয়েছে যে টিকা নেওয়ার পরও ৪০ হাজার ব্রেক থ্রু কেস ধরা পড়েছে। টিকা নেওয়ার পরও যদি করোনা আক্রান্ত হয়ে পড়ে, তাহলে সেই বিষয়টিকে বলা হয় ব্রেক থ্রু।

কেন্দ্রীয় সরকারের তরফে কেরলকে জানানো হয়েছে যে প্রতিটি ব্রেক থ্রু কেস যাতে জিনোম সিকোয়েন্সিং করানো হয়। অর্থাৎ টিকা না নেওয়া ব্যক্তিদের শরীরের নমুনা থেকে টিকা নেওয়ার পর যারা করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের শরীরের নমুনা কতটা পার্থক্য, তা খতিয়ে দেখা।

আরও পড়ুন- রাজ্যে অব্যাহত একের পর এক অশান্তি, এদিকে মমতা পেলেন রোমে বিশ্ব শান্তি সম্মেলনের আমন্ত্রণ

অনেকেরই ধারণা, ডেল্টা ভ্যারিয়েন্টের জন্যই টিকা নেওয়ার পরও অনেকেই করোনায় আক্রান্ত হচ্ছেন। এই ব্রেক থ্রু কেসের সন্ধান বেশি মিলেছে পথনমথিট্টা জেলায়। সেখানে টিকার একটি ডোজ নেওয়ার পর করোনা আক্রান্তের সংখ্যা ১৪,৯৭৪। আর করোনার টিকার দুটি ডোজই নেওয়ার পর করোনায় আক্রান্তের সংখ্যা ৫,০৪২ জন।

গত কয়েক সপ্তাহ ধরে কেরলে দৈনিক আক্রান্তের সংখ্যা ২০ হাজারের কাছাকাছি ঠেকেছে। মঙ্গলবার সংক্রমণ একটু কমেছিল। এদিন আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৪৯ জন আর মৃত্যু হয় ১০৫ জনের। আর আজ বুধবার সে রাজ্যে সংক্রমণের সংখ্যা ২১ হাজার ১১৯ জন আর মৃত্যু হয়েছে ১৫২ জনের।

এরই মধ্যে আবার করোনার টিকা নিয়ে নানান পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। কিছু সপ্তাহ আগেই ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চের তরফে বলা হয় যে কোভিশিল্ড ও কো-ভ্যাক্সিন মিশিয়ে যদি মানুষের দেহে প্রয়োগ করা হয়, তাহলে ফলাফল আরও ভালো মিলছে। এবার সেই পরীক্ষাই করা হবে ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজে।

আরও পড়ুন- ভুয়ো পঞ্চায়েত প্রধান সেজে ছবি তৃণমূল নেতার, ধরা পড়তেই বললেন, ‘মজা করছিলাম’, ব্যাপক শোরগোল জামুড়িয়ায়

ইতিমধ্যেই আবার এই টিকা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হুএছে সুপ্রিম কোর্টে। সেখানে প্রশ্ন করা হয়েছে যে টিকার পরীক্ষামূলক প্রয়োগের সময় কী কী তথ্য পাওয়া গিয়েছিল? এই মামলার ভিত্তিতে সুপ্রিম কোর্ট নোটিশ পাঠিয়েছে কেন্দ্র সরকারকে। যে কোনও টিকারই পরীক্ষামূলক প্রয়োগের পরই ভারতে এর ছাড়পত্র দেওয়া হয়। সেই ছাড়পত্র দেওয়ার আগে পরীক্ষামূলক প্রয়োগে ঠিক কী কী তথ্য পাওয়া গিয়েছিল, তা জানার জন্যই ন্যাশানাল টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপ অন ইমিউনাইজেশন-এর প্রাক্তন সদস্য জ্যাকব পুনিয়েল এই জনস্বার্থ মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে।

RELATED Articles