২০২২-এ দেশের পাঁচ রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল উত্তরপ্রদেশ। এছাড়াও বাকী যে চার রাজ্যে ভোট রয়েছে সেগুলি হল উত্তরাখণ্ড, পঞ্জাব, মণিপুর, ও গোয়া।
ভোটের আগে ভোটারদের মন বুঝতে একটি জনমত সমীক্ষা চালানো হয় এবিপি ও সি-ভোটারের তরফে। এই সমীক্ষাতেই উঠে এল গুরুত্বপূর্ণ তথ্য।
এবিপি-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, পাঁচ রাজ্যের মধ্যে চার রাজ্যেই বিরোধীদের পিছনে ফেলে বেশ অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর ও গোয়াতে এগিয়ে রয়েছে বিজেপির। অন্যদিকে এই সমীক্ষা অনুযায়ী, পঞ্জাবে একক বৃহত্তম দল হিসেবে উঠে আসতে পারে আম আদমি পার্টি। তবে অরবিন্দ কেজরিওয়ালের দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না।
এবিপি-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, উত্তরপ্রদেশে ৪০৩ সদস্যের বিধানসভা ভোটে বিজেপি নেতৃত্বাধীন জোট পেতে পারে ২৬৩টি আসন। ফলে বিজেপি পাবে ৪৬.৮ শতাংশ ভোট। অন্যদিকে দ্বিতীয় স্থান দখল করতে পারে সমাজবাদী পার্টি। তারা পেতে পাত্রে ৩০.২ শতাংশ ভোট। মায়াবতীর বহুজন পার্টির ভাগ্যে জুটতে পারে মাত্র ১৫.৭ শতাংশ ভোট।
সমীক্ষা অনুযায়ী, উত্তরাখণ্ডে ৭০ সদস্যের বিধানসভায় ৪৪-৪৮টি আসনই পাওয়ার সম্ভাবনা গেরুয়া শিবিরের। সেখানে কংগ্রেস পেতে পারে ১৯-২৩ আসন।
এবিপি-সি ভোটার সমীক্ষা অনুযায়ী, ৪০ সদস্যের গোয়া বিধানসভায় এগিয়ে রয়েছে বিজেপি। এই সমীক্ষা অনুযায়ী, ২৪টি আসন দখল করতে পারে গেরুয়া শিবির। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে অধিকাংশ মানুষই ফের পছন্দ করছেন বর্তমান মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা প্রমোদ সবন্তকেই। ৩৩ শতাংশ মানুষ তাঁকেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান।
এই সমীক্ষা অনুযায়ী, মণিপুরে বিজেপি নেতৃত্বাধীন জোট জিততে পারে ৩৪টি আসন। পেতে পারে ৪০.৫ শতাংশ ভোট। অন্যদিকে, কংগ্রেস জোট পেতে পারে ২০টি আসন, জিততে পারে ৩৪.৫ শতাংশ ভোট। বলে রাখি, ২০১৭ নির্বাচনে ৬০ আসনের মধ্যে কংগ্রেস জিতেছিল ২৮টি। সংখ্যাগরিষ্ঠতা থেকে ৩টি আসন কম পেয়েছিল তারা। কিন্তু, ১১ নির্দলকে সঙ্গে নিয়ে সরকার গঠন করছিল ২১ আসন জিতে দ্বিতীয় স্থানে থাকা বিজেপি।
এই সমীক্ষা অনুযায়ী, একমাত্র পঞ্জাবেই খানিকটা ব্যাকফুটে খেলতে পারে গেরুয়া শিবির। আর সকলকে চমকে দিয়েয়াবার ৫৫টি আসনে জয়ী হতে পারে আম আদমি পার্টি। তারা পেতে পারে ৫৫ শতাংশ ভোট। দ্বিতীয় স্থানে থাকার সম্ভাবনা কংগ্রেসের। তারা পেতে পারে ৪২টি আসন।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!