হাইকোর্টে মুখ পুড়ল মসজিদ কর্তৃপক্ষের, জ্ঞানব্যাপী মসজিদে পুজোয় কোনও বাধা নেই, স্পষ্ট জানিয়ে দিল আদালত

খারিজ হয়ে গেল মসজিদ কর্তৃপক্ষের আবেদন। জ্ঞানব্যাপী মসজিদের তহখানায় পুজোর অনুমতিকে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাইকোর্টে মসজিদ কর্তৃপক্ষ যে আবেদন জানিয়েছিল, তা খারিজ করে দিল আদালত। এদিন আদালতে সওয়াল-জবাব শেষে আদালত জানায় জ্ঞানব্যাপী মসজিদের তহখানায় পুজো করতে কোনও বাধা নেই।

এদিন এলাহাবাদ হাইকোর্টের এই রায়ের পর হিন্দুদের পক্ষের আইনজীবী জানান, বারাণসী জেলা আদালত জ্ঞানব্যাপী মসজিদের তহখানায় পুজোর অনুমতি দিয়ে যে রায় দিয়েছিল, মসজিদ কর্তৃপক্ষ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়। তবে আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে। আইনজীবীর মতে, এটা সনাতন ধর্মের জয়।

https://twitter.com/ANI/status/1761978020292681816?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1761978020292681816%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Fallahabad-hc-dismisses-plea-challenging-order-permitting-hindu-parties-to-offer-puja-in-gyanvapi-mosque%2F

এর আগে জ্ঞানব্যাপী মসজিদের তহখানায় পুজোর অনুমতি দিয়েছিল বারাণসী জেলা আদালত। সেই নির্দেশ মেনে তহখানাতে পুজোও করে হিন্দুরা। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয় মসজিদ কর্তৃপক্ষ। গত ১৫ ফেব্রুয়ারি শুনানি থাকলেও রায় সংরক্ষিত রাখে আদালত। আজ, সোমবার সেই রায় দিয়ে আদালত মসজিদ কর্তৃপক্ষের আবেদন খারিজ করে দেয়। এদিন কোর্ট নির্দেশ দেয় যে তহখানাতে পুজো চলবে।

প্রসঙ্গত, এর আগে জ্ঞানব্যাপী মসজিদে সমীক্ষা চালায় এএসআই। সেই রিপোর্টে জানা গিয়েছিল, মসজিদ থেকে বিষ্ণু, হনুমান, নান্দীর মূর্তি থাকার প্রমাণ মিলেছে। এমনকি, মসজিদে রয়েছে মধ্যযুগীয় দেবদেবীর মূর্তি ও ভাস্কর্যও। সেই সব থেকেই প্রমাণ মেলে যে এই জ্ঞানব্যাপী মসজিদ হিন্দু মন্দিরের উপরেই দাঁড়িয়ে। আর এমন অবস্থায় হিন্দুপক্ষকে পুজোর অনুমতি দিল এলাহাবাদ হাইকোর্ট।

বলে রাখি, এর আগে পাঁচ হিন্দু মহিলা জ্ঞানব্যাপীর তহখানা ও মসজিদের ভেতরের দেওয়ালে দেবদেবীর মূর্তির অস্তিত্ব রয়েছে বলে দাবী করে তহখানাতে পুজো করার অনুমতি চেয়েছিলেন। সেই মামলায় মসজিদের ভেতর ভিডিও সার্ভে করার অনুমতি দেব বিচারক। এরপরই রিপোর্ট পেশ করে এএসআই।    

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles