হাঁটলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পথেই! ফের এক বিচারপতি এবার যোগ দিলেন বিজেপিতে, ফের হইচই রাজনীতিতে

Another Justice after Abhijit Ganguly Joined BJP: লোকসভা নির্বাচনের আগে রাজ্যে বেশ হইচই ফেলে দিয়েছিল এক ঘটনা। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিচারব্যবস্থাকে বিদায় জানিয়ে রাজনীতির ময়দানে আসেন, তখন তা নিয়ে জলঘোলা কম হয়নি। এবার আরও এক বিচারপতিও অবলম্বন করলেন সেই পথ। বিজেপিতে যোগ দিলেন আরও এক বিচারপতি (Another Justice after Abhijit Ganguly Joined BJP)

চব্বিশের লোকসভা নির্বাচনের আগে বিচারপতি পদ থেকে ইস্তফা জানিয়ে বিজেপিতে যোগ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অবসরের বেশ কিছুটা আগেই ইস্তফা দিয়েছিলেন তিনি। আর সেই ঘটনায় উত্তাল হয়েছিল বঙ্গ রাজনীতি। বিজেপিতে যোগ দিয়ে লোকসভা নির্বাচনে লড়ে তমলুকের সাংসদ হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এবার বিজেপিতে গেলেন বিচারপতি রোহিত আর্য (Another Justice after Abhijit Ganguly Joined BJP)

তবে বিচারপতি রোহিত আর্য অবসরের আগে নয়, বরং অবসর নেওয়ার ৩ মাস পর যোগ দিয়েছেন পদ্ম শিবিরে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেমন কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন, রোহিত আর্য সেরকম ছিলেন মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি। গত শনিবার ভোপালে এক অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি রাঘবেন্দ্র শর্মার হাত ধরেই গেরুয়া শিবিরে যোগ দেন প্রাক্তন বিচারপতি রোহিত আর্য (Another Justice after Abhijit Ganguly Joined BJP)

বিচারপতি থাকাকালীন রোহিত আর্যর নানান নির্দেশ নিয়েই বেশ শোরগোল পড়েছিল। ২০২১ সালে ইন্দোরে নিউ ইয়ার অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া ও করোনার বিধিনিষেধ লঙ্ঘন করার অভিযোগে কমেডিয়ান মুনাওয়ার ফারুকি ও নলীন যাদবের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় দু’জনেরই জামিনের আবেদন খারিজ করেছিলেন বিচারপতি রোহিত আর্য। নিজের রায়ে তিনি সেই সময় জানিয়েছিলেন, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বাড়ানো সাংবিধানিক দায়িত্ব।

আবার ২০২০ সালে এক মহিলার শ্লীলতাহানিতে অভিযুক্তকে জামিন দিয়েছিলেন বিচারপতি রোহিত আর্য। জামিন দেওয়ার সময় তিনি বলেছিলেন, ওই অভিযুক্ত রাখির দিন ওই মহিলার বাড়ি যাবেন আর মহিলা তাকে রাখি পরাবেন। অভিযুক্তকে মহিলার নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। তাঁর সেই রায় বিতর্কের সৃষ্টি করেছিল (Another Justice after Abhijit Ganguly Joined BJP)

প্রসঙ্গত, ১৯৬২ সালের ২৮ এপ্রিল জন্ম হয় অবসরপ্রাপ্ত বিচারপতি রোহিত আর্যর। ১৯৮৪ সালে মধ্যপ্রদেশ হাইকোর্টে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। এরপর ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর মধ্য দেশ হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন রোহিত আর্য। ২১০৫ সালের ২৬ মার্চ স্থায়ী বিচারপতি হন তিনি। মাস তিনেক আগেই অবসর নিয়েছেন তিনি। আর এবার তিনি যোগ দিলেন বিজেপিতে (Another Justice after Abhijit Ganguly Joined BJP)। 

RELATED Articles