জামিন পেলেন অর্ণব গোস্বামী, মহারাষ্ট্র সরকারকে তুলোধোনা করল সুপ্রিম কোর্ট!

অবশেষে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামী। সুপ্রিম কোর্টে ২০১৮ সালের আত্মহত্যাায় প্ররোচনা দেওয়ার মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেলেন অর্ণব গোস্বামী ও অন্যান্যরা। গত সপ্তাহে আর্কিটেক্ট অন্বয় নায়েক এবং তাঁর মায়ের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে অর্ণবকে তার বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে যায় মুম্বাই পুলিশ। সেই নিয়ে সমালোচনার ঝড় ওঠে সারা দেশে।

আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড় এবং বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের দুই বিচারকের বেঞ্চে এই আবেদনের শুনানি হয়। সেখানেই অর্ণব গোস্বামী এবং বাকি দুজনকে জামিন দেওয়া হয়। দুদিন আগে বোম্বে হাইকোর্ট অর্ণব গোস্বামীর জামিন খারিজ করে দিয়েছিল। কিন্তু আজ সুপ্রিম কোর্ট ব্যক্তিস্বাধীনতার প্রসঙ্গ তুলে তাকে জামিন দিয়েছে। সেই সঙ্গে এমন কিছু মন্তব্য করেছে যাতে মুখ পুড়েছে মহারাষ্ট্র সরকারের।

বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন, সাংবিধানিক আদালত হয়েও হাইকোর্ট ব্যক্তিগত স্বাধীনতা প্রত্যাখ্যানের বিষয়ের সমাধানে যথেষ্ট ভূমিকা নিচ্ছে না বলে শীর্ষ আদালত অসন্তুষ্ট। তার কথায় আদালত যদি এইসব বিষয়ে এখন হস্তক্ষেপ না করে তাহলে ভবিষ্যতে দেশে তো বাকস্বাধীনতা বলে কিছুই থাকবে না।

এছাড়াও মহারাষ্ট্র সরকারের সমালোচনা করে সুপ্রিম কোর্ট বলেছে যে, কাউকে কোণঠাসা করার জন্য দু বছরের পুরনো মামলা রি- ওপেন করে এইভাবে হেনস্থা করা উচিত নয়।কারোর কোনও চ্যানেল পছন্দ না হলে তা দেখা বন্ধ করে দিলেই হল। কিন্তু তাই বলে কোনও চ্যানেলকে বা ব্যক্তি-কে সরকার নিশানা বানাতে পারে না!

অর্ণব গোস্বামীকে অন্তর্বর্তীকালীন জামিন মুক্তি দেওয়া হয়েছে ঠিকই তবে তাকে ৫০ হাজার টাকা মূল্যের একটি ব্যক্তিগত বন্ড জমা দিয়েই জামিন নিতে হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

RELATED Articles