নির্বাচনের আগে দরাদরি! বিধায়কদের কিনতে ২৫ কোটি টাকার প্রস্তাব দিচ্ছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ কেজরিওয়ালের

এর আগেও একাধিকবার এমন অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এবার লোকসভা নির্বাচনের প্রাক্কালে ফের সেই একই ধরণের অভিযোগই উঠল। বিজেপির বিরুদ্ধে তাঁর দলের ৭ জনকে কেনার জন্য মোটা টাকা দেওয়ার প্রস্তাব দেওয়ার অভিযোগ তুললেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

সোশ্যাল মিডিয়ায় এক লম্বা পোস্ট করে বিজেপির বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবী, বিজেপি তাঁর দলের ৭ জন বিধায়ককে নাকি কেনার চেষ্টা করছে। আর এর জন্য প্রত্যেক বিধায়ককে ২৫ কোটি টাকা করে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর।

কেজরিওয়াল আরও দাবী করেছেন যে তাঁর দলের একাধিক বিধায়কদের সঙ্গে যোগাযোগ করছে বিজেপি। অভিযোগ, ওই বিধায়কদের গ্রেফতার করানোর হুমকি দিচ্ছে নাকি গেরুয়া শিবির। বিজেপিতে যোগ না দিলে গ্রেফতার করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে, এমনটাই দাবী কেজরিওয়ালের। আরও জানানো হয়েছে, তাঁকে নাকি কয়েকদিনের মধ্যেই গ্রেফতার করা হবে।

https://twitter.com/ArvindKejriwal/status/1751100880496283681?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1751100880496283681%7Ctwgr%5E9577d62175c6a914d28cb1e0e0b7f4685809259b%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.thewall.in%2FIndia%2Farvind-kejriwal-claims-that-bjp-is-trying-to-buy-aap-mlas%2Ftid%2F122085

এখানেই শেষ নয়। অরবিন্দ কেজরিওয়ালের দাবী, বিজেপির তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে দিল্লিতে আম আদমি পার্টির সরকার পড়ে যাবে খুব তাড়াতাড়ি। ইতিমধ্যেই ২১ জন বিধায়কের সঙ্গে নাকি বিজেপির কথাবার্তা চলছে। তাদের মধ্যে ৭ জনকে টাকার প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবী করেছেন দিল্লি মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, বর্তমানে আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে মামলার তদন্ত চলছে। আপের দাবী ছিল, কেজরিওয়ালকে গ্রেফতার করার জন্যই এই তদন্ত চলছে। আর এবার বিজেপির বিরুদ্ধে বিধায়ক কেনার প্রস্তাবের অভিযোগ তুলে সেই দাবীকেই যেন আরও স্পষ্ট করে দিলেন অরবিন্দ কেজরিওয়াল।  

RELATED Articles