জুলাইতে টানা ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, জরুরি কাজ সেরে রাখুন এখনই, নাহলেই পড়বেন ঘোর বিপদে

জুলাই মাস পড়তে আর মাত্র দু’দিন বাকি। জানা যাচ্ছে এই জুলাই মাসে বেশ কিছুদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। জুলাই মাসের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে। এখনই জেনে নিন, কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, নাহলেই পড়তে হবে বিপদে।

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) জুলাই ২০২৩-এর জন্য ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করেছে৷ জুলাই মাসে প্রথাগত সপ্তাহ শেযের ছুটির পাশাপাশি, নানা অনুষ্ঠানের কারণে বহু রাজ্যে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে৷ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) নির্দেশিকা অনুসারে, নির্দিষ্ট রাজ্যের উপর নির্ভর করে কিছু আঞ্চলিক ছুটির সঙ্গে সব সরকারি ছুটির দিনে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। সেই ক্ষেত্রে আঞ্চলিক ছুটির দিনগুলি রাজ্য সরকার ঠিক করবে।

জুলাই ২০২৩-এ ব্যাঙ্ক ছুটির সম্পূর্ণ তালিকা

২ জুলাই, ২০২৩: রবিবার

৫ জুলাই, ২০২৩: গুরু হরগোবিন্দ সিং জয়ন্তী- জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৬ জুলাই ২০২৩: মিজো হমেইছে ইনসুইখওম পাওল (MHIP) দিবস- মিজোরামে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে

৮ জুলাই ২০২৩: দ্বিতীয় শনিবার

৯ জুলাই ২০২৩: রবিবার

১১ জুলাই, ২০২৩: কের পূজা- ত্রিপুরায় ব্যাঙ্ক বন্ধ থাকবে

১৩ জুলাই, ২০২৩: ভানু জয়ন্তী- সিকিমে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে
জুলাই 16, 2023: রবিবার

১৭ জুলাই ২০২৩: ইউ তিরোট সিং ডে- মেঘালয়ে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে

২১ জুলাই, ২০২৩: দ্রুকপা শে-জি – সিকিমে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে

২২ জুলাই, ২০২৩: চতুর্থ শনিবার

২৩ জুলাই, ২০২৩: রবিবার

২৮ জুলাই, ২০২৩: আশুরা – জম্মু ও কাশ্মীরে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে

২৯ জুলাই ২০২৩: মহরম (তাজিয়া)

৩০ জুলাই, ২০২৩: রবিবার

রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুযায়ী, প্রতি মাসের রবিবার ছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্কগুলি বন্ধ থাকে। ব্যাঙ্কের ছুটির বিষয়ে আরও তথ্যের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল লিঙ্ক https://rbi.org.in/Scripts/HolidayMatrixDisplay.aspx-   এ যেতে পারেন গ্রাহক।

রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, কোনও ব্যাঙ্কের ছুটির দিন তিনটি বিষয়ের ওপর নির্ভর করে। ‘হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট’, ‘হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অ্যান্ড রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট হলিডে’। এছাড়াও রয়েছে ‘ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্টস’। দেশে সমস্ত ব্যাঙ্কে একসঙ্গে ছুটি নাও থাকতে পারে। রাজ্যের উৎসবের ভিত্তিতে অনেক ক্ষেত্রে ছুটি থাকে ব্যাঙ্ককর্মীদের। তবে ব্যাঙ্কগুলির এটিএম ও ডিজিটাল পরিষেবা চালু থাকবে বলে জানানো হয়েছে।

RELATED Articles