Ahmedabad Plane Crash: মাত্র ১০ মিনিট দেরি, আর তাতেই নতুন জীবন! আমদাবাদে ভয়ংকর বিমান দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন প্রবাসী!

দুর্ঘটনা শব্দটি আমরা শুনি প্রায়ই। কিন্তু কিছু কিছু ঘটনা এমনভাবে ধাক্কা দেয়, যা বিশ্বাস করা কঠিন হয়। এমনই এক ভয়ংকর ঘটনার সাক্ষী রইল আমদাবাদ শহর। এক মুহূর্তের এদিক-ওদিক হলেই আজ হয়তো আর জীবিত থাকতেন না লন্ডনপ্রবাসী এক মহিলা। ভাগ্যই যেন তাঁকে বাঁচিয়ে দিল নিশ্চিত মৃত্যুর মুখ থেকে।

লন্ডনগামী একটি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ধরতে এসে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছিলেন ভূমি চৌহান। কিন্তু কোনও কারণে তাঁর সামান্য দেরি হয়ে যায়। মাত্র ১০ মিনিট দেরি। আর সেই কারণে তিনি উঠতেই পারেননি প্লেনে। প্রথমে কষ্ট পেলেও পরে যা ঘটেছে, তা শুনে ভূমির গায়ে কাঁটা দিয়ে উঠেছে।

১২ জুন, বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিট নাগাদ আমদাবাদ থেকে উড়েছিল এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ওই বিমানটি। বিমানটিতে ছিলেন মোট ২৪২ জন যাত্রী ও ক্রু সদস্য। উড়ান তোলার কিছুক্ষণের মধ্যেই মেঘানিনগর এলাকার একটি আবাসিক স্থানে ভেঙে পড়ে সেই বিমান। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনায় প্রাণ হারান ২৪১ জন যাত্রী ও বিমানকর্মী।

আহতদের মধ্যে একজনকে অলৌকিকভাবে উদ্ধার করা সম্ভব হয়। তিনি বিমানে ছিলেন। তবে ভূমি চৌহান ওই ফ্লাইটের যাত্রী হয়েও রক্ষা পান কারণ তিনি প্লেন মিস করেছিলেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি এখনও কাঁপছি। কথাও বলতে পারছি না ঠিক করে। আমার মাথা কাজ করছে না।” তিনি জানান, বিমানের দরজা বন্ধ হয়ে যাওয়ার কিছুক্ষণ পরই তিনি বিমানবন্দর থেকে বাইরে বেরিয়ে যান। আর ঠিক তারপরই ভেঙে পড়ে সেই বিমান।

আরও পড়ুনঃ Air india : বিমানে বোমাতঙ্ক! দুর্ঘটনার পরদিনই মাঝআকাশে এয়ার ইন্ডিয়ার জরুরি অবতরণ, আতঙ্কে ১৫৬ যাত্রী!

ভূমি বলেন, “আমার মাথা সম্পূর্ণ ফাঁকা। ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ। গণপতি বাপ্পা আমাকে নতুন জীবন দিয়েছেন।” জানা গিয়েছে, ভূমি চৌহান লন্ডনে তাঁর স্বামীর সঙ্গে থাকেন এবং ছুটি কাটাতে ভারতে এসেছিলেন। একা ফিরছিলেন তিনি। ভাগ্যের খেলা যেন এক অলৌকিক বার্তা দিল। প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় মৃতদের মধ্যে রয়েছেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, ৭ জন পর্তুগিজ, এবং একজন কানাডার নাগরিক। হস্টেলের ২৪ জন ছাত্রছাত্রীও ছিলেন বিমানে। বিমানের টিকিট থাকার পরও শেষ মুহূর্তে বিমানে উঠতে না পারায় ভূমি চৌহান বেঁচে গিয়েছেন—এ যেন সত্যিই মৃত্যুকে ফাঁকি দিয়ে ফিরে আসা।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles