করোনার মোকাবিলার জন্য এবার বিল গেটসের থেকে প্রশংসিত হলেন প্রধানমন্ত্রী

করোনা সংক্রমন যেভাবে দিন দিন বেড়েই চলছে তাতে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা বিশ্ব। রাস্তাজুড়ে সারি সারি মরদেহ, হাসপাতালের রোগীদের ঠাসাঠাসি। কিন্তু ভারতে অন্যদেশের তুলনায় সংক্রমনের চিত্রটা একটু হলেও ভালো। ভারতের সরকার যথাযথ সময়ে করোনার সংক্রমনের মোকাবিলা করতে শুরু করেছেন বলেই ভারতের পরিস্হিতি এখনও হাতের মধ্যে। এই মারণ সঙ্কটের দৃঢ়ভাবে মোকাবিলার জন্য এবার প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস।

করোনা সঙ্কটকালে ভারতকে বিপুল পরিমাণ সহায়তা করেছে বিল ও মেলিন্দা গেটস ফাউন্ডেশন। ভারতে করোনার মোকাবিলায় সক্রিয় পদক্ষেপে দেখে খুশি হয়ে সম্প্রতি, মোদিকে একটি চিঠি লেখেন তিনি। সেখানে তিনি লেখেন “ভারতে করোনা সংক্রমণ রোধ করতে যে ভাবে আপনি ও আপনার সরকার বিভিন্ন জরুরি পদক্ষেপ গ্রহণ করেছেন, তাতে আপনাদের কাজের ও আপনার এই নেতৃত্বদানের আমরা প্রশংসা করছি। “

মাইক্রোসফটের প্রাক্তন প্রধান বলেন,” আমি খুশি যে কোভিড-১৯ মোকাবিলায় আপনার সরকার পুরোপুরি নিজেদের ডিজিটাল ক্ষমতার ব্যবহার করছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা থেকে শুরু করে মানুষকে সচেতন করা। অন্যদিকে করোনাভাইরাস ট্র্যাকিং থেকে শুরু করে তার উৎস খুঁজে বার করা এবং মানুষকে জনস্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত করার জন্য আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার করা। সব কিছুতেই টেকনোলজির সুন্দর ব্যবহার করেছেন আপনারা।”

মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা আরও লেখেন, ” আমি কৃতজ্ঞ এটা দেখে যে আপনি সকল সামাজিক নিরাপত্তাকে নিশ্চিত করার পাশপাশি জনস্বাস্থ্য প্রতিবন্ধকতার মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। “

আরও অন্যান্য খবর