৩রা মে ভারতে লকডাউন ওঠার কথা ছিল। কিন্তু কিছুক্ষণ আগেই কেন্দ্র সেই লকডাউন ১৭ই মে পর্যন্ত বাড়িয়ে দেওয়ার ঘোষণা করেছে। ৩রা মে মুক্তির স্বাদ পাবেন যারা ভেবেছিলেন তারা যথেষ্ট হতাশ। কিন্তু তাদের হয়ত জেনে ভাল লাগবে, করোনাযোদ্ধাদের সম্মান জানাতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে ভারতীয় সেনা। শুক্রবার সন্ধ্যে ৬টা সাংবাদিক বৈঠকে তেমনই জানালেন চিফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। আর আগামী রবিবার অর্থাৎ ৩রা মে ভারতীয় পদাতিক বাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করা করোনা যোদ্ধা অর্থাৎ চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী, পুলিশ ও জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত সকল ব্যক্তিকেই সম্মান জানাবে।
কী হবে সেই দিন?
বিপিন রাওয়াত জানিয়েছেন, বিমান বাহিনীর একটি শাখা কাশ্মীর থেকে কন্যাকুমারী ফ্লাইপাস্ট করবে। অন্য শাখাটি অসমের ডিব্রুগড় থেকে কচ্ছে পর্যন্ত ফ্লাইপাস্ট করবে। এই ফ্লাই পাস্টে পরিবহনের পাশাপাশি যুদ্ধ বিমানও অংশ নেবে। একই সঙ্গে সশস্ত্র বাহিনীও করোনা যোদ্ধাদের সম্মান জানাতে চায় বলেও জানিয়েছেন তিনি। সেনাবাহিনী দেশের প্রায় প্রতিটি করোনা হাসপাতালে মাউন্টেন ব্যান্ড প্রদর্শন করবে। পুলিশ বাহিনীর সমর্থন নিয়ে পুলিশ সৌধেও পুষ্পস্তবক অর্পন করবে। আর নৌবাহিনী সমুদ্র তীবরবর্তী এলাকায় উপস্থিত যুদ্ধ জাহাজে আলো জালিয়ে রেখে সম্মান জানাবে ভারতীয় করোনা যোদ্ধাদের।
https://twitter.com/ANI/status/1256203621546496000?s=20
এদিন বিপান রাওয়াত বলেন সরকার প্রথম থেকেই দেশের চিকিৎসক, নার্স থেকে শুরু করে জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে। ভারতীয় সেনাও এইবার সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করা করোনা যোদ্ধাদের সম্মান জানাবে আগামী ৩ মে। গত সপ্তাহেই বিপিন রাওয়াত বলেছিলেন, জনগণ ও সরকারকে সাহায্য করাই দেশের প্রতিরক্ষা পরিষেবার মূল উদ্দেশ্য।
https://twitter.com/ANI/status/1256206980298891270?s=20





