তাঁর মন্তব্যে দলের অন্দরেই ধরছে ফাটল! দিলীপ ঘোষকে জরুরি তলব জেপি নাড্ডার

একের পর এক বিতর্কিত মন্তব্যের জেরে অবশেষে দিল্লি থেকে ডাক পড়লো বঙ্গ বিজেপি কান্ডারী দিলীপ ঘোষের।

রাজ্য বিজেপিতে নিজের মন্তব্যের জন্য বরাবরই শিরোনামে থাকেন দিলীপ ঘোষ। কিন্তু সূত্র জানাচ্ছে রাজ্য সভাপতির এহেন কিছু কিছু মন্তব্যের জেরে নাকি বঙ্গ বিজেপির অন্দরেই অজান্তেই ধরছে ফাটল। আর তা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ভুড়িভুড়ি অভিযোগ ইতিমধ্যেই পৌঁছেছে। সূত্রের খবর, সেই সংক্রান্ত আলোচনার জন্যই দিলীপ ঘোষকে জরুরি তলব করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

প্রসঙ্গত উল্লেখ্য সম্প্রতি দিলীপ ঘোষ দাবি করেন আগামী একুশের নির্বাচন তিনি একাই জিতিয়ে দিতে পারেন। এছাড়াও এক সাংবাদিক বৈঠকে তিনি বুকে পা দিয়ে রাজনীতি করেন বলেও দাবি করেন। রাজনৈতিক মহলে এই দুই মন্তব্য নিয়েই চলছে জোর আলোচনা। ওয়াকিবহাল মহলের অনেকের দাবি, এহেন মন্তব্যের মাধ্যমে নাম না করে কার্যত দুঁদে রাজনীতিক মুকুল রায়কে খোঁচা দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। কারণ রাজনীতিতে প্রায় অনেকেই জানেন, বিজেপির দুই নেতা দিলীপ ঘোষ এবং মুকুল রায়ের সম্পর্ক তেমন মধুর নয়। অনেকেই মনে করছেন, দিলীপের এহেন মন্তব্যের জন্য গেরুয়া শিবিরে ফাটল আরও চওড়া হতে পারে। দিলীপের এহেন মন্তব্যের বিরোধিতা করেছেন অনেকেই। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জানানো হয়েছে অভিযোগও।

আর সেই অভিযোগ পেয়ে হাত গুটিয়ে বসে থাকার পাত্র নয় গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব। তাই সূত্রের খবর জেপি নাড্ডা দিলীপ ঘোষকে তলব করেছেন। সে কারণে আগামী সপ্তাহেই নাকি দিল্লি যাওয়ার সম্ভাবনা বিজেপি রাজ্য সভাপতির।

RELATED Articles

Leave a Comment