করোনার জেরে পড়ুয়াদের কথা মাথায় রেখে পিছিয়ে গেল সিবিএসই-র দশম, দ্বাদশ শ্রেণির পরীক্ষা

চারিদিকে এখন একটাই আতঙ্ক “করোনা ভাইরাস”। এমতাবস্থায় সিবিএসই (CBSE) বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার তারিখ পিছানোর সিদ্ধান্ত নেওয়া হলো। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের সচিব অমিত খারে জানিয়েছেন, শিক্ষাবর্ষ ও পরীক্ষার রুটিন সময় অনুযায়ী কার্যকরী হওয়া জরুরি হলেও ছাত্রছাত্রী, শিক্ষকশিক্ষিকা ও অভিভাবকদের নিরাপত্তাকে দূরে সরিয়ে নয়।

তাই করোনাভাইরাস জেরে দশম ও দ্বাদশ শ্রেণির যাবতীয় বোর্ডের পরীক্ষা ৩১ তারিখ পর্যন্ত স্থগিত এর নির্দেশ সিবিএসই’র। শুধু তাই নয় পাশপাশি জয়েন্ট এন্ট্রান্স মেনস-ও পিছ্য়ে দেওয়া হল।

কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক টুইট করে বলেছেন, ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সিবিএসই ও এনআইওএস-কে পরীক্ষা ৩১ মার্চ পর্যন্ত পিছিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের স্বাস্থ্য সম্পর্কিত নির্দেশনা মেনে চলার কথা বলা হচ্ছে সকল পড়ুয়াকে।

উত্তর পূর্ব দিল্লির হিংসার পরিবেশের জন্য বেশ কয়েকজন পড়ুয়া বোর্ডের পরীক্ষায় বসতে পারেনি। পরীক্ষা পিছিয়ে যাওয়ায় ৩১ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে তাদের। এই সময়ে কোনও পরীক্ষার ফলও বার হবে না।পরিস্থিতি পর্যালোচনা করে চলতি মাসের ৩১ তারিখের মধ্যে জানিয়ে দেওয়া হবে পরীক্ষার আগামী রুটিন, বলে জানালেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী।

RELATED Articles

Leave a Comment