করোনার টিকা তো তৈরি হচ্ছে কিন্তু থাকবে কোথায়? নতুন পরিকল্পনা কেন্দ্রের!

আসছে বছরের শুরুতেই হয়তো করোনার টিকা বাজারে এনে ফেলতে পারবে ভারত। বিভিন্ন বড় বড় ফার্মাসিউটিক্যাল সংস্থা যেমন পুনের সেরাম ইনস্টিটিউট, হায়দরাবাদের ভারত বায়োটেক এছাড়া জাইডাস ক্যাডিলায় তৈরি করোনা টিকার চূড়ান্ত পর্বের ট্রায়াল চলছে।

বিশেষজ্ঞরা মনে করছেন ২০২১ সালের শুরুর দিকেই একে একে প্রায় সব কটি করোনা টিকাই নিজেদের কার্যকারিতা প্রমাণ করে সর্ব সাধারণের ক্ষেত্রে প্রয়োগের ছাড়পত্র পেয়ে যাবে। কিন্তু টিকা বাজারে আসার আগেই এই বিশাল জনসংখ্যার জন্য উপযুক্ত পরিমাণ টিকা মজুতের ব্যবস্থা করা জরুরি! তা না হলে দেশজুড়ে টিকার সুষম বন্টন, চাহিদা অনুযায়ী তার জোগান দেওয়া সম্ভব হবে না।

তাই দেশের ভবিষ্যতের কথা মাথায় রেখে ভারতজুড়ে করোনা টিকার সুষম বন্টন, চাহিদা অনুযায়ী যোগান দেওয়ার প্রয়োজনে বিশেষ ধরনের হিমঘর বা কোল্ড স্টোরেজ তৈরির বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছে কেন্দ্রীয় সরকার। এর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির জন্য ইতিমধ্যেই দুটি বৈঠক হয়ে গিয়েছে।

এই মুহূর্তে প্রায় ৯টি করোনা প্রতিষেধকের উপর নজর রাখছে কেন্দ্রের নির্দিষ্ট বিভাগ। দেশের উত্তর পূর্ব প্রান্তের প্রত্যন্ত গ্রামগুলিতে করোনা টিকা পৌঁছে দেওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। করোনা টিকার সুষম বন্টনের ক্ষেত্রে এই প্রাথমিক বাধা অতিক্রম করার জন্য ওই সব প্রত্যন্ত এলাকায় বিশেষ ধরনের হিমঘর বা কোল্ড স্টোরেজের ব্যবস্থা রাখতে হবে। আপাতত সে বিষয়েই প্রাথমিক স্তরের পরিকল্পনা চলছে।

RELATED Articles

Leave a Comment