চলতি মাসেই করোনা প্রতিষেধকের বাজারে আসার সম্ভাবনার কথা জানাল কেন্দ্র। আগামী ২৫শে ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী’র জন্মদিন উপলক্ষ্যে এই বিশেষ দিনটি থেকেই জীবনদায়ী প্রতিষেধকের ব্যবহার শুরু করতে চায় মোদী সরকার বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর, ইতিমধ্যেই সেরাম ইনস্টিটিউট এমার্জেন্সির আবেদন করেছে। আগামী দুই সপ্তাহের মধ্যেই ডিসিসিআই তাদের সিদ্ধান্ত জানাবে।
প্রসঙ্গত উল্লেখ যোগ্য, সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে চলে আসবে মারণ ভাইরাসের ভ্যাকসিন। জানিয়েছিলেন বিজ্ঞানীরা সবুজ সংকেত দিলেই শুরু হয়ে যাবে টিকাকরণও।
বৈঠক শেষ নরেন্দ্র মোদী ঘোষণা করেন, “এই মুহূর্তে ভারতে অন্তত আটটি করোনা প্রতিষেধক ট্রায়ালের বিভিন্ন স্তরে আছে। এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই টিকা সরকারের হাতে চলে আসবে। বিজ্ঞানীরা সবুজ সংকেত দিলেই শুরু হয়ে যাবে টিকাকরণ। স্বাস্থ্যকর্মী, করোনাযোদ্ধা, বয়স্ক মানুষ এবং ক্রনিক রোগ আছে, এমন ব্যক্তিদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়া হবে। আমাদের বিজ্ঞানীরা সফলভাবে টিকা তৈরির ব্যপারে অত্যন্ত আশাবাদী। গোটা পৃথিবী আমাদের দিকে তাকিয়ে আছে সস্তা এবং উপযোগী টিকার আশায়।”
দীর্ঘ এক বছর প্রতীক্ষার অবসান হয়তো বছর শেষেই হতে চলেছে। অপেক্ষা ২৫শে ডিসেম্বরের।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার