Sonia Gandhi Bharat Ratna: ভারতরত্ন দিতেই হবে গৌরবশালী সোনিয়া ও মায়াবতীকে, নাছোড়বান্দা এই কংগ্রেস নেতা!

কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতীকে ভারতবর্ষের অনন্যতম সম্মান ‘ভারতরত্নে’ ভূষিত করার দাবি তুললেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের মহাসচিব হরিশ রাওয়াত।  

আজ নিজের টুইটার হ্যান্ডেলে এই অদ্ভুত দাবি করে তিনি লিখেছেন, সোনিয়া গান্ধী আর মায়াবতী ভারতীয় রাজনীতির এই দুই মহিলা নেত্রীই প্রখর রাজনৈতিক ব্যক্তিত্বের অধিকারী।
হরিশ রাওয়াত লিখেছেন, ‘আদরণীয় সোনিয়া গান্ধী জি এবং সম্মানিত বোন মায়াবতী জি, দুজনেই প্রখর রাজনৈতিক ব্যক্তিত্ব। আপনি ওঁদের রাজনীতির সমর্থক বা বিরুদ্ধ হতেই পারেন, কিন্তু এই তথ্যকে আপনি অস্বীকার করতে পারবেন না যে সোনিয়া গান্ধী জি ভারতীয় মহিলাদের সন্মান আর সামাজিক সমর্পণ এবং জনসেবার মাপদণ্ডকে নতুন উচ্চতা প্রদান করেছেন। আজ ওঁকে ভারতের নারীত্বর গৌরবশালী স্বরুপ মানা হয়।’

একই সঙ্গে বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীর ভূয়সী প্রশংসা করে তিনি লেখেন,  ‘সম্মানিত বোন মায়াবতী জি বছরের পর বছর ধরে নির্যাতিত মানুষের মনে একটি অদ্ভুত বিশ্বাসের সঞ্চার করেছেন। ভারত সরকারের উচিৎ এই দুই অসাধারণ ব্যক্তিত্বকে এই বছর ভারত রত্ন দিয়ে অলঙ্কৃত করা।’

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতরত্ন ভারতবর্ষের সর্বোচ্চ সম্মান বলে গণ্য করা হয়। দেশীয় নাগরিকের অনন্যসাধারণ রাষ্ট্রীয় সেবার জন্য এই সম্মান তাঁর হাতে তুলে দেওয়া হয়ে থাকে। এই সন্মান ২রা জানুয়ারি ১৯৫৪ সালে ভারতবর্ষের পূর্ববর্তী ও তৎকালীন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ দ্বারা স্থাপনা করা হয়েছিল।

RELATED Articles