করোনা জের: জমায়েত কমাতে প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ থেকে বেড়ে হল ৫০ টাকা

করোনার জের পড়ল রেলেও। দেশের ২৫০টি স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম পাঁচগুণ বাড়িয়ে দিল রেল। রেলের যুক্তি বড় স্টেশনগুলিতে যাত্রী ছাড়া অন্যান্যদের ভিড় কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকা। সেটা পাঁচ গুণ বাড়িয়ে ৫০ টাকা করা হল। তবে এখনই গোটা দেশে এই নিয়ম কার্যকর হচ্ছে না। ভারতীয় রেল সূত্রে জানানো হয়েছে প্রাথমিকভাবে পশ্চিম রেল এই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।

পশ্চিম রেলের মুম্বই, ভদোদরা, আমদাবাদ, রাতলাম, রাজকোট এবং ভবনগর ডিভিশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে। আপাতত পাঁচটি ডিভিশনের ২৫০টি স্টেশনে নতুন দামে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি করা হবে। ধীরে ধীরে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির দিকে নজর রেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সাধারণত কোনও এলাকায় কোনও বড় মেলা বা উৎসব থাকলে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানো হয়। স্টেশনে বাড়তি ভিড় কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়। এই প্রথম কোনও মহামারির সংক্রমণ ভয়ে এই নীতি কার্যকর করা হল।

RELATED Articles

Leave a Comment