শাহিনবাগ ফাঁকা না করলে দুই বছরের জেল আর মোটা টাকার জরিমানা! সিদ্ধান্ত কেজরি সরকারের

করোনার ভয়ে দেশের প্রায় সমস্ত জায়গাতেই জমায়েত বন্ধ। দেশের রাজধানীও ব্যতিক্রম নয়। এবার তার কোপ পড়ল শাহিনবাগ জমায়েতেও।

করোনার ভয়ে দিল্লি সরকার বিয়ে বাড়ির অনুষ্ঠান ছাড়া গোটা দিল্লিতে ৫০ এর বেশি মানুষের জমায়েতকে নিষিদ্ধ ঘোষণা করেছে। কোনরকম ধর্না, প্রদর্শন, ধার্মিক অনুষ্ঠান অথবা রাজনৈতিক অনুষ্ঠানে ৫০ এর বেশি মানুষ এক জায়গায় ভিড় জমাতে পারবেন না। এছাড়াও নাইট ক্লাব, থিয়েটার, স্পা সেন্টার, সাপ্তাহিক বাজারও বন্ধ থাকবে। দিল্লি সরকারের এই নতুন আদেশ শাহিনবাগে চলা সিএএ এর বিরুদ্ধে ধর্না প্রদর্শনেও লাগু হবে।

এই আদেশ যে লঙ্ঘন করবে, তাঁর বিরুদ্ধে মহামারি রোগ নিয়ম অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। আইপিসি ধারা ১৮৮, ২৬৯ এবং ২৭০ অনুযায়ী তাঁদের বিরুদ্ধে মামলা হবে। নিয়ম লঙ্ঘন করলে অধিকতম দুই বছর জেল এবং জরিমানা করা হবে। দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে হওয়া উচ্চস্তরীয় মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মিটিংয়ে দিল্লীর মন্ত্রী এবং অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।

আরও অন্যান্য খবর