ভারত সহ বিশ্ব বিগত ৭ মাস ধরে কাবু করোনা আতঙ্কে। বিশ্বের একাধিক দেশের তাবড় বিজ্ঞানীরা এখনও এই ভয়ানক ভাইরাসের প্রতিষেধক খুঁজে বার করে উঠতে পারেননি। কিন্তু এবার করোনা রুখতে আসল দাওয়াই বাতলে দিলেন উত্তরপ্রদেশের সম্ভলের সাংসদ সফিকুর রহমান।
উল্টোপাল্টা বকা তাঁর একটু স্বভাবজাত। এর আগেও একবার ‘বন্দেমাতরম’ নিয়ে মন্তব্য করে সংসদে বিতর্কে জড়িয়ে ছিলেন। ফের বিতর্কিত মন্তব্য করলেন তিনি। সমাজবাদী পার্টির এই বর্ষীয়ান নেতার মতে ‘মুসলিমদের মসজিদে নমাজ পড়ার অনুমতি দিলে করোনা পালাবে।’ তাঁর আরও দাবি, ১২ আগস্ট বখরি ইদে সমস্ত বাজার খোলা রাখা হোক। সফিকুরের এই দাবি ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে।
https://twitter.com/ANINewsUP/status/1285518824515629056?s=20
তিনি বলেছেন, ‘আমি চাই বখরি ইদের দিনে সমস্ত বাজারহাট খোলা থাকুক। যাতে মুসলিম ভাইরা কুরবানির জন্য গৃহপালিত পশু কিনতে পারে। মসজিদ গুলোও খোলা থাক, যাতে আমরা ওইদিন দু’বেলা নমাজ পড়তে পারি। আমার বিশ্বাস, মসজিদে গিয়ে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই আর প্রার্থনা করি তাহলে করোনা ভাইরাস পালাবে। পরিস্থিতি শোধরাবে।’ প্রসঙ্গত, এর আগে গতবছর সংসদে শপথবাক্য পাঠ করার সময় বন্দেমাতরম বলতে অস্বীকার করেছিলেন তিনি। বলেছিলেন, ইসলাম এর অনুমতি দেয় না। তখন তাঁর কথায় বিতর্ক তৈরি হয়। এবার এই মন্তব্য করে ফের বিতর্কের কেন্দ্রে তিনি।





