সংক্রমণ রুখতে জারি হলো সাপ্তাহিক লকডাউনের সম্পূর্ণ নির্দেশিকা! দেখে নিন-

বন্ধ হচ্ছে সরকারি-বেসরকারি অফিস, গণ পরিবহণ। আজ সাপ্তাহিক দু’দিনের সম্পূর্ণ লকডাউন নির্দেশিকা জারি করল রাজ্য। এই সপ্তাহে বৃহস্পতিবার, শনিবার ও আগামী বুধবার লকডাউন। সকাল ৬ থেকে রাত ১০ পর্যন্ত সম্পূর্ণ লকডাউন। লকডাউনে জরুরি ও অত্যাবশ্যক পরিষেবায় ছাড় থাকছে বলে জানিয়েছে নবান্ন। বন্ধ থাকবে সমস্ত সরকারি-বেসরকারি অফিস, গণ পরিবহণ। লকডাউনের আওতার বাইরে স্বাস্থ্য পরিষেবা, আইনশৃঙ্খলা, ই-কমার্স। আওতার বাইরে পড়েছে কৃষিকাজ ও চা বাগান, পণ্য পরিবহণ।

প্রসঙ্গত জানিয়ে রাখি, ভয়াবহ আকার নেওয়া করোনা সংক্রমণ রুখতে সাপ্তাহিক লকডাউনের পথে গেছে রাজ্য। এবার থেকে সপ্তাহে দু’দিন করে সারা রাজ্যে সম্পূর্ণ লকডাউন হবে বলে গতকাল জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দোপাধ্যায়। রাজ্যের কিছু জায়গায় গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব।

১৯ জুলাই পর্যন্ত শুধু রাজ্যের কনটেনমেন্ট জোনগুলিতে লকডাউন ছিল। কিন্তু, বিগত কয়েকদিন ধরে রাজ্যে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে সোমবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তারপরই স্বরাষ্ট্রসচিব জানান, এই সপ্তাহ থেকে আবারও সারা রাজ্যে দু’দিন করে সম্পূর্ণ লকডাউন শুরু হচ্ছে। অগাস্ট মাসজুড়ে তা হবে বলেও জানানো হয়েছিল।

RELATED Articles

Leave a Comment