করোনা আক্রান্তের থেকে আক্রান্ত হয়ে মৃত্যু হলে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেবে কেজরিওয়াল সরকার

কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর চিকিৎসা করতে গিয়ে বা তাঁর থেকে অন্য কোনও ভাবে আক্রান্ত হয়ে মৃত্যু হলে সেই ব্যক্তির পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেবে দিল্লি সরকার।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শনিবার এক বিবৃতিতে বলেন করোনা ভাইরাস রোগীদের সঙ্গে স্বাস্থ্যকর্মীদের সংযোগের সময় স্বাস্থ্যকর্মীরা যদি আক্রান্ত হয়ে মারা যায় তাহলে তাঁদের পরিবারকে এক কোটি টাকা দেবে রাজ্য সরকার। দিল্লি মুখ্যমন্ত্রী বলেন ‘যদি কোনও ডাক্তার, নার্স, হাসপাতালে স্যানিটেশন কর্মী, ল্যাব টেকনিশিয়ান সংক্রমিত ব্যক্তির থেকে সংক্রমিত হয়ে মারা যান, তবে দিল্লি সরকার তাঁদের পরিবারের জন্য এক কোটি টাকা ক্ষতিপূরণ দেবে।’

এছাড়াও মুখ্যমন্ত্রী আরও বলেন যে শহরে মোট ৬০ টি স্যানিটাইজেশন মেশিন বসানো হয়েছে এবং বেশিরভাগ জায়গাগুলি ইতিমধ্যে স্যানিটাইজ করা হয়েছে। কেজরিওয়াল জনগণকে সামাজিক দূরত্ব বজায় রাখার আবেদন‌ও করেন। মুখ্যমন্ত্রী বলেন শহরে ৭১ টি সংবেদনশীল জায়গা আছে। সেই জায়গার বাসিন্দাদের তিনি সামাজিক দূরত্ব বজায় রাখার এবং প্রতিবেশীদের বাড়ি না যাওয়ার অনুরোধ করেন।

RELATED Articles

Leave a Comment