আগুনের ঝলসে মৃত চার বছরের শিশু। দেহ ময়নাতদন্তের (postmortem) জন্য পাঠানোর ব্যবস্থা করা হলেও অ্যাম্বুলেন্স জোটেনি। বাইকে করে মরদেহ নিয়ে যাওয়া হলো ময়নাতদন্তের জন্য। নিজের ছেলের মৃতদেহ নিয়ে বাবা গিয়েছিলেন ময়না তদন্ত করতে। জোটেনি অ্যাম্বুলেন্স তাই এই গামলা করে ছেলের মত দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছেন বাবা। কতটা অসহায় এই দৃশ্য কল্পনা করতে পারছেন? এই অসহায় ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দিনদোরা জেলায়। ঘটনাটির ভিডিও প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি, দিনদোরা জেলার ভুরখা গ্রামে আগুন লাগার ঘটনা ঘটেছিল। এই আগুন লাগার ঘটনায় চার বছরের শিশুসহ দুই গৃহপালিত পশু দগ্ধ হয়ে পুড়েছেন। মৃত্যু হয়েছে শিশুসহ দুই গৃহপালিত পশুর। নিয়ম অনুযায়ী শিশুর মৃতদেহ ময়নাতদন্তের (Postmortem) জন্য নিয়ে যাওয়া হবে। কিন্তু ছেলের মতো নিয়ে যাওয়ার জন্য কোন অ্যাম্বুলেন্স পাননি অসহায় বাবা। এমনকি একটা কোন গাড়ি ও পাননি। বাইকে করে পুটলি বেঁধে ছেলের দেহ হাসপাতালে নিয়ে যেতে হয়েছে বাবাকে।
যে গ্রামের ঘটনাটি ঘটেছে, সেই গ্রামে কোনো হাসপাতাল নেই। যেখানে ঘটনাটি ঘটেছে, সেখান থেকে হাসপাতালের দূরত্ব ১৪ কিলোমিটার। কিন্তু কেন এই ব্যক্তি সন্তানের মরদেহ নিয়ে যাওয়ার জন্য কোন অ্যাম্বুলেন্স পেলেন না তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে একজনের বাইকের পিছনে বসে রয়েছেন এক ব্যক্তি। তার হাতে কমলা কাপড়ে মোড়া একটি পুঁটলি। তাতেই রয়েছেন মৃত চার বছরের সন্তান। নিয়ে যাচ্ছেন ময়নাতদন্তের (Postmortem) জন্য।
ঘটনাটির খবর প্রকাশ্যে আসতেই স্থানীয় পুলিশের তরফে তদন্ত শুরু হয়েছে। তবে এই ঘটনা প্রসঙ্গে সরকারি আধিকারিক বা গ্রামের কোন ব্যক্তি কোন কথা বলেননি। সোশ্যাল মিডিয়ার ভিডিও ভাইরাল হতে বিরূপ প্রতিক্রিয়া দিচ্ছে নেট নাগরিকেরা। নেটিজেনরা সমাজব্যবস্থা ও বর্তমানের পরিকাঠামোর উপর দায় চাপিয়েছেন। আসলে দায় কার? প্রশ্ন উঠতে শুরু করেছে।





