শিশু হাসপাতালে বিধ্বংসী আগুন, আগুনের গ্রাসে ৭ সদ্যোজাত, জখমদের অবস্থাও গুরুতর

Fire Broke out in Children Hospital: ভয়াবহ আগুন শিশু হাসপাতালে। হাসপাতালে চিকিৎসাধীন শিশুরা আগুনের কবলে (Fire Broke out in Children Hospital)। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ৭ সদ্যোজাতর। জখম একাধিক। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

ঘটনাটি ঘটেছে, গতকাল, শনিবার রাতে পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকার এক শিশু হাসপাতালে। জানা গিয়েছে, রাত ১১টা নাগাদ ওই শিশু হাসপাতালে আগুন লাগার খবর আসে (Fire Broke out in Children Hospital)। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছয় দমকলের ১৬টি ইঞ্জিন। বেশ কিছু শিশু ভর্তি ছিল হাসপাতালে। তাদের মধ্যে একাধিক সদ্যজাতও ছিল।

সূত্রের খবর, দমকলকর্মীরা ১২ জন সদ্যোজাতকে উদ্ধার করতে পেরেছিলেন। কিন্তু ওই বিধ্বংসী আগুনে পুড়ে মৃত্যু হয় ৬ জন নবজাতকের (Fire Broke out in Children Hospital)। আজ, রবিবার সকালে আরও এক সদ্যোজাতের মৃত্যুর খবর মেলে। গুরুতর জখম ৬ জন শিশু। তাদের অবস্থাও আশঙ্কাজনক। চিকিৎসাধীন তারা।

শিশু হাসপাতালে কীভাবে এমন ভয়ানক অগ্নিকাণ্ড হল, তা এখনও জানা যায়নি। আগুন নেভানোর উপযুক্ত বন্দোবস্ত ছিল কী না বা কেন কোনও ব্যবস্থা রাখা হয় নি, এমন নানান প্রশ্ন উঠতে শুরু করেছে (Fire Broke out in Children Hospital)। দমকল সূত্রে খবর, দুটি বিল্ডিংয়ে আগুন লেগেছিল। হাসপাতাল ও তার পার্শ্ববর্তী বহুতলের দোতলায় আগুন ছড়িয়ে পড়ে। কীভাবে এই আগুন লাগল, তা তদন্ত করছে পুলিশ।

জানা গিয়েছে, এদিন দিল্লির শাহদরা এলাকায় একটি বাড়িতেও আগুন লেগেছিল। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছয় দমকল। ১৩ জনকে উদ্ধার করা হয়। আপাতত সকলে সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে।

RELATED Articles