করোনা প্রতিরোধে বন্ধু ভারতকে ২০০টি ভেন্টিলেটর বিনামূল্যে দিয়ে পাশে থাকার আশ্বাস আমেরিকার!

করোনা মোকাবিলায় ভারতকে ২০০টি ভেন্টিলেটর বিনামূল্যে দিয়ে সাহায্য করছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথম দফায় ৫০টি ভেন্টিলেটর আসছে বলে জানান এক মার্কিন আধিকারিক। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন  এই ভেন্টিলেটরগুলির জন্য কোনও টাকা নেওয়া হবে না ভারতের থেকে!

USAID বা আন্তর্জাতিক উন্নয়নের জন্য মার্কিন সংস্থার অস্থায়ী ডিরেক্টর রামোনা এল হামজাওই জানান যে এটা ডোনেশন, এর জন্য দাম দিতে হবে না। ভেন্টিলেটরের জন্য টাকা আমেরিকাকে দিতে হবে কিনা, সেই নিয়ে কিছুটা ধোঁয়াশা ছিল। কিন্তু রামোনা বলেন যে আমেরিকার বড় মনের পরিচয় এটা। করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারত সহ বিভিন্ন দেশকে মেডিক্যাল সাপ্লাই ও ভেন্টিলেটর দিয়ে সাহায্য করবে তাঁরা।

ভারতের স্বাস্থ্যমন্ত্রক, রেডক্রস ও অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে একযোগে কাজ করছে USAID। ভেন্টিলেটরগুলির ঠিকঠাক ডেলিভারি ও সঠিক ভাবে প্লেসমেন্ট যাতে হয় যায়, সেই ব্যাপার দেখতে সচেষ্টা তাঁরা। রামোনা বলেন এর ফলে ভারতের যে প্রচেষ্টা সবাইকে সেরা স্বাস্থ্যসুবিধা দেওয়ার, সেটি সম্ভব হবে। তবে এই অনুদানের ফলে মার্কিন মুলুকে ভেন্টিলেটরে টান পড়বে না বলেও জানান তিনি।

তবে রিপার্পোজড ভেন্টিলেটর বলতে মার্কিন প্রশাসন কী বোঝাতে চেয়েছে, সেটা স্পষ্ট করে বলতে পারেননি রামোনা। ভেন্টিলেটর বানানোর ক্ষেত্রে মার্কিন সরকার, বেসরকারি সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান, নন-প্রফিট সংস্থারা নিজেদের জ্ঞান ভারতের মতো বিভিন্ন বন্ধু দেশের সঙ্গে শেয়ার করে বলে জানান ইউএসএইডের অস্থায়ী ডিরেক্টর।

জানা গিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নিজেই স্পষ্ট জানিয়েছিলেন যে এই ভেন্টিলেটরের জন্য যেন কোনও টাকা না নেওয়া হয়। প্রস্তুতকারক সংস্থার বিল মিটিয়ে দেবে ইউএসএইড। মে মাসে ১০০ ও আগামী মাসে আরও ১০০টি ভেন্টিলেটর দেবে ইউএসএইড। আগামী সপ্তাহের মধ্যে পুরো নির্ঘণ্টটি প্রকাশ হবে।

প্রসঙ্গত কয়েকদিন আগেই ট্রাম্প জানিয়েছিলেন যে বন্ধু ভারতের জন্য ভেন্টিলেটর পাঠাচ্ছেন। এর আগে ভারত সদ্ভাব বজায় রেখে ম‍্যালেরিয়ার প্রতিষেধক

হাইড্রক্সিক্লোরোকুইন পাঠিয়েছিল আমেরিকাকে যা করোনা প্রতিরোধে যথেষ্ট সাহায্য করেছে।

RELATED Articles

Leave a Comment