তদন্তে সবরকমের সহযোগিতার আশ্বাস দিয়ে দিল্লি পুলিশকে চিঠি তবলিগি জামাত প্রধানের।

তাঁর বিরুদ্ধে জারি হওয়া সব মামলার তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়ে চিঠি দিলেন তবলিগি জামাত প্রধান মৌলানা সাদ। দু’দিন আগে সাদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র ও লকডাউনের নিয়ম ভাঙা-সহ একাধিক অভিযোগে মামলা দায়ের করে দিল্লি পুলিশ। তার ওপরে আর্থিক তছরূপের মামলাও দায়ের করে ইডি। এই বিষয়ে জেরা করার জন্য নোটিসও পাঠানো হয় সেল্‌ফ আইসোলেশনে থাকা ৫৬ বছরের জামাত প্রধানের কাছে। সেই নোটিশের জবাবে দিল্লি পুলিশকে চিঠি দিয়ে তদন্তে সবরকমের সহযোগিতা করার কথা জানালেন মৌলানা সাদ। তাঁর আইনজীবীও জানিয়েছেন, সেচ্ছাবন্দি অবস্থা কাটলেই তদন্তকারীদের মুখোমুখি হবে সাদ।

দিল্লি পুলিশকে পাঠানো ওই চিঠিতে সাদ উল্লেখ করেছেন, ‘আপনাদের তরফে গত ১ ও ২ এপ্রিল দুটি নোটিস পাঠানো হয়েছিল। আমি তার জবাব দিয়ে ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়ায় অংশ নিয়েছি। এবং তা প্রমাণ করে, আপনারা যে তদন্ত করছেন তাতে আমি সবসময় সাহায্য করতে প্রস্তুত রয়েছি।’

দিল্লি পুলিশ সূত্রে খবর, প্রথমে তবলিঘি প্রধানের বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছিল তাতে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ নম্বর ধারা সংযুক্ত করা হয়েছে। এর ফলে যদি মৌলানা সাদের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের প্রমাণ মেলে, তাহলে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হবে।

আরও অন্যান্য খবর