চীনের মুখে এবার উঠে এল ভারতের প্রশংসা। চিনের পিপলস লিবারেশন আর্মির জন্য অস্ত্র তৈরিতে নিযুক্ত এক বিশেষজ্ঞ বললেন ,এই মুহূর্তে পাহাড়ি যুদ্ধে বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে দক্ষ বাহিনী রয়েছে ভারতের কাছে।
চিনের সামরিক প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক নর্থ ইন্ডাস্ট্রিজ গ্রুপ কর্পোরেশন লিমিটেড (NORINCO) সংস্থার সঙ্গে যুক্ত এক গুরুত্বপূর্ণ পত্রিকা ‘মডার্ন ওয়েপনরি’-র শীর্ষ সম্পাদক হুয়াং গুয়োঝি কিছুদিন আগেই লিখেছেন, ‘বিশ্বের সব থেকে বৃহত্তম ও পারদর্শী পার্বত্য সেনা আমেরিকা রাশিয়ার মতো কোনও শক্তিশালী দেশের কাছে নেই। বরং এমন বাহিনী রয়েছে শুধুমাত্র ভারতের কাছে।’
উল্লেখ্য, পিএলএ-কে নিত্যনতুন অত্যাধুনিক, আধুনিক অস্ত্র জোগানকারী সরকারি সংস্থা NORINCO বর্তমানে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের স্বপ্নের প্রজেক্ট বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের সঙ্গে অতপ্ৰত ভাবে জড়িত।
সাধারণত চিনের কোনও প্রতিরক্ষা বিষয়ক পত্রিকায় ভারতীয় সেনার প্রশংসা করা হয় না।বরং নিজের রাস্ত্রেরই শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার প্রশংসা থাকে পত্রিকাজুড়ে। সম্প্রতি চিন ও ভারতের মধ্যে লাদাখ সীমান্ত নিয়ে যে বিবাদের সূত্রপাত হয়েছিল তার পর এমন প্রশংসা, যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।
পত্রিকা সম্পাদক হুয়াং তাঁর দাবির সপক্ষে জানিয়েছেন, ভারত তার সেনাবাহিনীকে পার্বত্য রণকৌশলে পারদর্শী করে তুলতে বেশ কিছু পেশাদার এবং অপেশাদার পর্বতারোহীকে সেনাবাহিনীতে নিযুক্ত করেছে।তাই ভারতীয় ২ লাখ সেনাজওয়ান পাহাড়ি যুদ্ধে এত নিপুণ। এবং তারাই পৃথিবীর বৃহত্তম পার্বত্য সেনাবাহিনী বলে উল্লেখ করেছেন হুয়াং।
তাঁর দাবি,এই সেনা গঠনের কাজ করতে ভারত সেই সত্তরের দশক থেকেই উদ্যোগী হয়েছে। সেই সময় থেকে ধীরে ধীরে প্রশিক্ষণের মাধ্যমে তারা বিশাল শক্তিশালী পার্বত্য বাহিনী গড়ে তুলছে। এখানেই শেষ নয় ভারত ভবিষ্যতেও এমনই ৫০,০০০ বাহিনী গড়ে তোলার পরিকল্পনা করেছে। তিনি আরও দাবি করেন, সিয়াচেন হিমবাহে ৫ হাজার মিটারের উপরের উচ্চতায় ৬০০০-৭০০০ জন পাহারিযুদ্ধে পটু সেনা জওয়ানকে মোতায়েন করেছে ভারত।
শুধু পার্বত্য বাহিনীই নয় এই নিবন্ধে উঠে এসেছে ভারতীয় বাহিনীর অস্ত্র সম্ভারের বিবরণও। এই যুদ্ধ বিশেষজ্ঞ বিশেষভাবে উল্লেখ করেছেন, ভারতীয় সেনার সংগ্রহের মধ্যে থাকা আমেরিকায় তৈরি এম৭৭৭, যা বিশ্বের সব থেকে হালকা ১৫৫ এমএম হাউইৎজার। এ ছাড়া উল্লেখ রয়েছে সেনাবাহিনীর শক্তিশালী চিনুক হেলিকপ্টার এবং হাই ক্যালিবার স্নাইপার রাইফেলেরও।





“রাজনীতিতে তারকার খ্যাতি নয়, আদর্শ থাকা জরুরি!” “প্রত্যেককে নিরাপত্তা দেবে এমন একজনই হোক মুখ্যমন্ত্রী!” রাজনীতিতে তারকাদের ভূমিকা ও নির্বাচনে আদর্শহীন প্রার্থীদের নিয়ে অকপট লগ্নজিতা চক্রবর্তী!