দীপাবলির আগেই এক বড় ইতিহাস গড়ল ভারত। একসঙ্গে ৩৬টি স্যাটেলাইট নিয়ে মহাকাশে পাড়ি দিল ইসরোর রকেট। এটি ইসরোর সবথেকে ভারী রকেট। ইতিমধ্যেই পৃথিবীর লো অরবিটে স্যাটেলাইট প্রতিস্থাপন করার কাজও সম্পন্ন হয়েছে। এই স্যাটেলাইটগুলির মোট ওজন ছিল প্রায় ৬ হাজার টন।
গতকাল, শনিবার রাত তখন ১২টা ৭ মিনিট। প্রাক-দীপাবলির আকাশে আলোর রোশনাই ছড়িয়ে অন্ধ্রপ্রদেশেরে শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেশ সেন্টার থেকে মহাকাশের উদ্দেশ্যে রওনা দেয় ইসরোর রকেট। যার পেলোড ছিল ৫ হাজার ৭৯৬ গ্রাম বা প্রায় ৬ জন। যদিও থার্ড জেনরেশনের রকেট GSLV LVM 3-এর পেলোড ক্ষমতা ছিল ১০ টন। এটা LVM 3-এর প্রথম বাণিজ্যিক উৎক্ষেপণ।
ISRO launches 36 satellites of OneWeb onboard #LVM3.
The LVM3-M2 mission is a dedicated commercial mission for a foreign customer OneWeb, through NSIL
🚀First Indian rocket with 6 ton payload. pic.twitter.com/1Cj0vmAMAn
— All India Radio News (@airnewsalerts) October 22, 2022
শুধুমাত্র সফল উৎক্ষেপণই নয়, ইতিমধ্যেই নির্দিষ্ট কক্ষপথে এই ৩৬টি স্যাটেলাইট প্রতিস্থাপিত হয়েছে। LVM 3-এর এই প্রথম বাণিজ্যিক উৎক্ষেপণ বিদেশি সংস্থা ওয়ান ওয়েব ও ভারতীয় নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের চুক্তির ফল।
#WATCH | ISRO launches LVM3-M2/OneWeb India-1 Mission from Satish Dhawan Space Centre (SDSC) SHAR, Sriharikota
(Source: ISRO) pic.twitter.com/eBcqKrsCXn
— ANI (@ANI) October 22, 2022
এই প্রসঙ্গে ওয়ান ওয়েবের চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তাল জানান, ওয়ানওয়েব ৬টি রকেট উৎক্ষেপণ করতে চায়। কিন্তু রাশিয়া-ইউক্রেনের সমস্যার জেরে ক্রমাগত এই মিশন পিছিয়ে যাচ্ছিল। সেই সময় এগিয়ে আসে ভারত। এই মিশনে ভারত সদর্থক ভূমিকা পালন করে। আর সেই ফলস্বরূপ ইতিহাস গড়ে কক্ষপথে ৩৬টি স্যাটেলাইট প্রতিস্থাপন করল ইসরোর রকেট।





