‘তুমি বিশ্বজয় করবেই’, মোদীর ছবি দেখে আবেগপ্রবণ গরীব কৃষক, ছবিতে চু’ম্ব’ন, কৃষকের শ্রদ্ধায় মুগ্ধ নেটবাসী

জাতীয় রাজনীতিতে বিরোধিতা তো থাকবেই। কিন্তু তা বলে কী আর প্রভাব কমে যায়! মোদী ম্যাজিক যে এখনও অক্ষুণ্ণ রয়েছে ফের তার প্রমাণ মিলল সম্প্রতি। কর্ণাটকের এক কৃষকের ভাইরাল ভিডিও দেখে আপ্লুত সকলে। ওই কৃষকের মতে, মোদীর হাত ধরেই বদল আসবে দেশে। মিলবে সাফল্য।

সামনেই কর্ণাটকের বিধানসভা নির্বাচন। নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ১০ই মে ভোট। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সমীক্ষা অনুযায়ী, এবার হয়ত বিজেপির হাত থেকে চলে যেতে পারে দক্ষিণের এই রাজ্য। কর্ণাটকে ক্ষমতা প্রতিষ্ঠা করতে পারে কংগ্রেস।

কিন্তু এহেন আলোচনার মধ্যেই ধরা পড়ল আবেগপ্রবণ দৃশ্যের। যা মন কাড়ল সকলের। কর্ণাটকের নির্বাচনী প্রচারের জন্য তৈরি করা বাসে লাগানো ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যানার। মোদীর সেই ছবি দেখেই যেন আবেগপ্রবণ হয়ে পড়লেন সে রাজ্যের এক কৃষক। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে মোদীর সেই ছবিতে চু’ম্ব’ন করছেন তিনি।

আবেগতাড়িত হয়ে মোদীর সঙ্গে স্থানীয় ভাষায় কিছু কথা বলতেও দেখা যায় তাঁকে। তিনি বলেন, “আগে এক হাজার টাকা করে পেতাম, এখন আরও ৫০০ টাকা বেশি পাই। তুমি আমাদের বাড়িকে সবুজে ভরে দিতে চেয়েছ। তুমি বলেছ, আমাদের স্বাস্থ্য খাতে ৫ লক্ষ টাকা দেবে। আমি তোমার চরণ স্পর্শ করি। তুমি গোটা বিশ্ব জয় করবে”।

https://twitter.com/MOHANDASKAMATH3/status/1640783997427916825?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1640783997427916825%7Ctwgr%5E02f360cebd8606384d20014bc99fba0b95fb9abd%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Fkarnataka-farmer-kisses-pm-modis-pic-video-goes-viral%2F

প্রধানমন্ত্রীর প্রতি কৃষকের এমন ভালোবাসা ও আবেগ নজর কেড়েছে সকলের। এই ভিডিও দেখে মুগ্ধ নেটবাসীরা। তারাও যেন কোথাও গিয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছেন এই ভিডিও দেখে। সমীক্ষা যাই-ই হোক না কেন, মানুষের মধ্যে মোদী ম্যাজিক যে কমে যায়নি, এটা তারই একটা প্রমাণ।

RELATED Articles