Kedarnath Accident: ৬ সপ্তাহে পঞ্চম বিমান দুর্ঘটনা! গুপ্তকাশির পথে ভয়াবহ ভেঙে পড়ল যাত্রীবাহী উড়ান, শিশুকন্যাসহ মৃ*ত ৭!

চারধাম যাত্রার মরসুমে পুণ্যার্থীদের ভিড়ে উপচে পড়ছে উত্তরাখণ্ড। কেদারনাথ ধামের প্রতি মানুষের ভক্তি কতটা গভীর, তা আবারও প্রমাণিত। কিন্তু এই তীর্থযাত্রার পথেই ঘটল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। সকালের শান্ত আকাশ হঠাৎ কেঁপে উঠল এক ভয়ানক শব্দে। জঙ্গলের মধ্যেই দেখা গেল আগুনের লেলিহান শিখা। সকলে ছুটে গেলেন সেই দিকে—ঘটেছে বড়সড় দুর্ঘটনা।

জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে কেদারনাথ থেকে গুপ্তকাশির উদ্দেশ্যে রওনা হয় একটি আর্য এভিয়েশনের হেলিকপ্টার। এটি ১০ মিনিটের এক ছোট যাত্রা হলেও সেই পথেই মরণফাঁদ হয়ে দাঁড়ায় আবহাওয়া। গৌরীকুণ্ড ও সোনপ্রয়াগের মাঝখানে জঙ্গলে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। হেলিকপ্টারে ছিলেন এক পাইলট সহ মোট সাতজন। দুর্ঘটনার ফলে সকলেই নিহত হয়েছেন বলে জানিয়েছে উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি (UCADA)।

ঘটনাটি ঘটে সকাল ৫:২০ মিনিটে। জানা গিয়েছে, ফিরে আসার সময় আবহাওয়ার হঠাৎ অবনতি ঘটে। পাইলট চেষ্টা করেছিলেন উপত্যকা থেকে হেলিকপ্টারটি নিরাপদ স্থানে নিয়ে যেতে। কিন্তু শেষরক্ষা হয়নি। গৌরীকুণ্ডের কাছাকাছি এসে সেটি ভেঙে পড়ে ও আগুন ধরে যায়। SDRF এবং NDRF যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে সকাল ৮:৫৫ মিনিটে।

নিহতদের মধ্যে রয়েছেন মহারাষ্ট্রের ইয়াবতমালের বাসিন্দা রাজকুমার জয়সওয়াল, স্ত্রী শ্রদ্ধা ও ২৩ মাসের কন্যা কাশী। ভাগ্যক্রমে তাঁদের ছেলে বিভান বেঁচে গিয়েছে কারণ সে তার দাদুর কাছে ছিল। বাকি যাত্রীরা উত্তরপ্রদেশ, গুজরাট ও উত্তরাখণ্ডের বাসিন্দা। তাঁদের মধ্যে একজন ছিলেন বদরীনাথ-কেদারনাথ মন্দির কমিটির (BKTC) কর্মচারী।

আরও পড়ুনঃ 498 A Tea Cafe: 498A ধারায় স্ত্রীর অভিযোগ, জবাবে শ্বশুরবাড়ির সামনেই খুলল ‘498A Tea Cafe’— ভাইরাল যুবকের অভিনব প্রতিবাদ!

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুর্ঘটনার বিষয়ে দুঃখপ্রকাশ করে X -এ জানান, উদ্ধারকাজ চলছে। তিনি কড়া নির্দেশ দেন হেলিকপ্টার পরিচালনা নিয়ে। এবার থেকে হেলি পরিষেবায় SOP চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে আবহাওয়ার অবস্থা ও কারিগরি পরীক্ষা বাধ্যতামূলক হবে। কারিগরি বিশেষজ্ঞদের একটি দল গঠন করে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে AAIB (Aircraft Accident Investigation Bureau) তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, কেদারনাথের দরজা খোলার (২ মে) পর এই নিয়ে ৬ সপ্তাহে পঞ্চম দুর্ঘটনা, যেখানে প্রাণ গেল ১৩ জনের।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর