‘দিদিও তো গোয়া গিয়েছেন, আমরা কী বহিরাগত বলেছি’, বহিরাগত তত্ত্ব নিয়ে মমতাকে বেলাগাম তোপ বিজেপি নেত্রী খুশবু সুন্দরের

একুশের নির্বাচনের সময় নিজেদের সর্বশক্তি নিয়ে বাংলায় ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি (BJP)। ২০০ আসন পার করবে, এমনই বলা হয়েছিল তাদের তরফে। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপরেই ভরসা রেখেছে বঙ্গবাসী।

একুশের নির্বাচনের সময় বারবার নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ ও বিজেপির নানান কেন্দ্রীয় নেতাদের বহিরাগত বলে দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল। এমনকি, তেলেঙ্গানাতেও বিজেপির বিরুদ্ধে সেই একই অস্ত্র ব্যবহার করেন টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও।

এবার সেই আক্রমণেরই জবাব দিয়ে বিজেপি নেত্রী খুশবু সুন্দর বলেন, “ভারতের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে বহিরাগত? উনি কি পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী নন। মমতা দিদিকে কেউ যদি প্রশ্ন করেন, আপনার প্রধানমন্ত্রী কে? তাহলে উনি কি নিজের নাম বলবেন? মমতা দিদিরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’ই। ওঁরা আমাদের বিরুদ্ধে ভেদাভেদের অভিযোগ করে। এখানে কেসিআর, ওয়েইশি সেই কাজ করছে। মমতা, ওয়েইশি তো অন্য রাজ্যে গিয়ে লড়ছেন। আমরা কি বলেছি ওঁরা বহিরাগত। মমতা দিদি তো গোয়াতে গিয়েছিলেন। আমরা কি বলেছি বহিরাগত? ওঁরা ছোট আমরা গণতান্ত্রিক উপায়ে লড়াই করছি। ওঁরাও লড়াই করুক”।      

আজ, শনিবার থেকে হায়দ্রাবাদে শুরু হয়েছে বিজেপির দু’দিন ব্যাপী জাতীয় কর্মসমিতির বৈঠক। এদিন সকালেই অফিস বিয়ারার্সদের বৈঠক হয়। যেখানে বাংলা থেকে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তী এবং অনুপম হাজরারা

সম্প্রতিই হ্যেচজে বিজেপির ‘প্রবাস’ কর্মসূচি। এদিনের এই বৈঠকে শীর্ষ নেতৃত্বের হাতে তুলে দেন সেই রিপোর্টও কেন্দ্রীয় নেতারা। তারা জানান যে নির্ধারিত শতাধিক লোকসভা কেন্দ্রে দু’দিন কাটিয়ে কী দেখলেন বা বুঝলেন। আজ, শনিবার বিকেলে জাতীয় কর্মসমিতির বৈঠকের  শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

RELATED Articles