বর্তমানে দেশজুড়ে একটি ইস্যু মাথা চাড়া দিয়ে উঠেছে তা হল লাভ জিহাদ। মুসলিম ধর্মের মানুষরা জোর করে হিন্দু মেয়েদের ফাঁসিয়ে বিয়ে করে ধর্মান্তরিত করে দেয়, একেই প্রকারান্তরে লাভ জিহাদ বলে গণ্য করা হয়। হিন্দু-মুসলিমের প্রেমজ বিবাহ এবং লাভ জিহাদ দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। যত দিন বাড়ছে দেশে লাভ জিহাদের সংখ্যা বাড়ছে। কিন্তু এবার দেশে লাভ জিহাদের অস্তিত্ব বাম নেত্রী কবিতা কৃষ্ণন পুরোপুরি অস্বীকার করলেন।
মঙ্গলবার রাষ্ট্রীয় মহিলা আয়োগের চেয়ারপার্সন ও মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ার এই নিয়ে বৈঠকে বসেছিলেন। এই বৈঠক নিয়েই কবিতা কৃষ্ণন তীব্র অসন্তুষ্ট হয়েছেন। এই বৈঠকের পর রাষ্ট্রীয় মহিলা আয়োগ এক টুইট করেছিল যেখানে লেখা হয়েছিল, আমাদের চেয়ারপার্সন এই বিষয়ে মহারাষ্ট্রের রাজ্যপালের সাথে বৈঠক করেন।
এই বৈঠকে শ্লীলতাহানী, কোভিড সেন্টারে মহিলাদের উপর হওয়া অত্যাচার, ধর্ষণ ও লাভ জিহাদ নিয়ে আলোচনা হয়। এই লাভ জিহাদ নিয়ে আলোচনাই কবিতাকে আঘাত করেছে। তার মতে, দেশে লাভ জিহাদ বলে কিছু নেই। তিনি মহিলা আয়োগ কমিশনের চেয়াপার্সন রেখা শর্মার সমালোচনা করেছেন।
তিনি বলেছেন, রেখা শর্মা রাষ্ট্রীয় মহিলা আয়োগকে লজ্জিত করেছে। লাভ জিহাদ কী? একজন মুসলিম ব্যক্তি হিন্দু মহিলার সাথে প্রেম করলে সেটা কি লাভ জিহাদ? রেখার সাহস কী করে হয় ওই চেয়ারে বসে থাকার?
ওই বামপন্থী নেত্রী বলেন, তার চোখে এমন একটাও ঘটনা পড়েনি যেখানে কোনো মুসলিম তার নাম পাল্টে হিন্দু মেয়েকে প্রেমজালে ফেলেছে এবং পরে তাকে ধর্ম পরিবর্তন করতে জোর করেছে। লাভ জিহাদ সব মিথ্যা কথা।
তবে সমীক্ষা বলছে, পশ্চিমবঙ্গ, কেরল, উত্তরপ্রদেশে লাভ জিহাদের ঘটনা নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে উঠেছে। বহুক্ষেত্রে পুলিশ এমন গ্যাং এর সন্ধান পেয়েছে যারা লাভ জিহাদের জন্য পুরো পরিকল্পনামাফিক কাজ করে থাকে। সেইজন্যই রাষ্ট্রীয় মহিলা আয়োগ গোটা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।





