সুরাপ্রেমীদের জন্য সুখবর, সোমবার থেকে খুলছে মদের দোকান

আগামী সোমবার থেকেই এইবার পুরো দেশজুড়ে খুলতে চলেছে মদ ও পানের দোকান। কিন্তু দেশে শুধু গ্রীন জোন গুলিতেই এই মদ ও পানের দোকান খোলার অনুমতি দেওয়া হয়েহে। আজ সকালেই সারা দেশের রেড, গ্রীন ও অরেঞ্জ জোনের তালিকা প্রকাশ করেছে কেন্দ্র।

নির্দেশিকা অনুযায়ী গ্রাহককে নূন্যতম ৬ ফুট বা ২ গজ দূরত্ব রেখে জিনিস কিনতে হবে। দোকানে এক সঙ্গে ৫ জনের বেশি ক্রেতা একসঙ্গে দাঁড়াতে পারবেন না। তবে যে অঞ্চলে এই দোকান গুলি খুলবে সেই জায়গায় যদি ভবিষ্যতে কেউ করোনা আক্রান্ত হন বা সংক্রমিত কারোর হদিশ পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গেই সমস্ত দোকান বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে সরকার।

আরও পড়ুন – খুলছে মদের দোকান, রাজ্যের ৩০% দাম বৃদ্ধির পর জেনে নিন কোন ব্র্যান্ডের কি মূল্য হতে চলেছে

ইতিমধ্যেই আর্থিক মন্দার সম্মুখীন হয়েছে ভারত। দেশ জুড়ে মদের দোকান বন্ধ থাকায় এই দুই মাসে কয়েকশো কোটির ক্ষতি হয়েছে দেশের। আজ সকালেই কর্নাটক সরকার কনটেইনমেন্ট জোন ছাড়া সর্বত্রই মদের দোকান খোলার অনুমতি দেয়। আর আজকেই কেন্দ্র সেই পথে হেঁটে গোটা দেশে পান ও মদের দোকান খোলার অনুমতি দিল।

RELATED Articles

Leave a Comment