নিরীহ গ্রামবাসীদের হত্যা, নাগাল্যান্ডে বিশেষ প্রতিনিধি দল পাঠাচ্ছেন মমতা, মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন সুস্মিতা-শান্তনুরা

নাগাল্যান্ডে সাধারণ গ্রামবাসীদের হত্যার বিরুদ্ধে পদক্ষেপ তৃণমূলের। মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে এবার বাংলা থেকে সে রাজ্যে বিশেষ প্রতিনিধি দল পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দলে রয়েছেন সাংসদ শান্তনু সেন, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের মুখপাত্র বিশ্বজিৎ দেব ও সাংসদ অপরূপা পোদ্দার। তারা নাগাল্যান্ডে গিয়ে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে।

নাগাল্যান্ডে গ্রামবাসীদের হত্যার ঘটনায় সরব হয়ে নিন্দা জানিয়েছে তৃণমূল। নিরীহ গ্রামবাসীদের মৃত্যুর সঠিক বিচার হোক, এমনটাই দাবী জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় তৃণমূলের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়, “নাগাল্যান্ডের মনের ওটিংয়ে হৃদয়বিদারক ঘটনায় মৃত এবং আহতদের পরিবারের পাশে দাঁড়াতে সমবেদনা জানাতে তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের প্রতিনিধি দল সোমবার যাবে সেখানে”।

ঠিক কী ঘটেছিল?

সূত্রের খবর অনুযায়ী, নাগাল্যান্ডের মন জেলার ওটিং গ্রামে গত শনিবার সন্ত্রাস দমন অভিযান চালাচ্ছিলেন নিরাপত্তারক্ষীরা। সেই সময়ই ঘটে যায় এক অপ্রিয় ঘটনা। জানা যায়, রাতে খনির কাজ সেরে ট্রাকে করে ফিরছিলেন বেশ কিছু দিনমজুর। সন্ত্রাসবাদ সন্দেহে সেই ট্রাকেই ভুলবশত গুলি চালায় কম্যান্ডোরা।

এই ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনার পর উত্তপ্ত হয়েছে নাগাল্যান্ড। গোটা রাজ্যে হইচই পড়ে গিয়েছে। এই ঘটনার জন্য সঠিক তদন্তের নির্দেশ দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নেইফু রিও। এই ঘটনার প্রভাব পড়েছে দেশের অন্যান্য রাজ্যেও।

https://twitter.com/AmitShah/status/1467345038615068675?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1467345038615068675%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbanglahunt.com%2Ftmc-is-sending-a-special-delegation-to-nagaland%2F

নাগাল্যান্ডের এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ট্যুইট করে তিনি লেখেন, “নাগাল্যান্ডের ওটিং-এ দুর্ভাগ্যজনক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এই ঘটনায় মৃতদের ন্যায়বিচার দেওয়ার জন্য একটি উচ্চ স্তরের এসআইটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে”।

RELATED Articles