লড়াই শেষে চোখের জলে শেষ বিদায় ভারতের বীর সন্তান কর্নেল আশুতোশ শর্মার

একদিকে পুরো দেশ যখন ঘরে বসে অদৃশ্য শত্রুর বিরুদ্ধে মোকাবিলায় ব্যস্ত তখন ভূস্বর্গের সীমান্তে দাঁড়ানো কিছু মানুষ ব্যস্ত জঙ্গিদের আক্রমণের মোকাবিলা করতে।

গত রবিবার এই রকমই লস্কর ই ত‌ইবা জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হন চার ভারতীয় সেনা ও এক পুলিশ আধিকারিক। তাঁদেরই একজন কর্নেল আশুতোষ শর্মা। জম্মু ও কাশ্মীরের হান্ডওয়ারায় সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে মারা যান কর্নেল আশুতোষ শর্মা। মঙ্গলবার রাজস্থানের জয়পুরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তার আগে সেনা আধিকারিককে শেষবারের মতো শ্রদ্ধা জানান রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট এবং বিজেপি সাংসদ রাজ্যবর্ধন সিং রাঠোর। কর্নেল আশুতোষ শর্মাকে স্যালুট জানিয়ে শেষ বিদায় জানান তাঁর স্ত্রী পল্লবী শর্মা এবং তাঁর কন্যা তমন্না শর্মা।

জঙ্গিদমনে পারদর্শিতা দেখিয়ে দুবার গ্যালান্ট্রি মেডেল পান কর্নেল আশুতোষ শর্মা। ২১ নং রাষ্ট্রীয় রাইফেলের দ্বিতীয় কমান্ডিং অফিসার ছিলেন তিনি। তাঁর দক্ষতা ও সাহসিকতার কথা সেনাবাহিনীর কাছে উদাহরণ হিসেবে বারবার ব্যবহৃত হত।

রবিবার কর্নেলের মৃত্যুর খবরে ভেঙে পড়ে তাঁর পরিবার। সোমবার বিশেষ এয়ারক্রাফ্টে জয়পুরে এসে পৌছায় কর্নেলের দেহ। মঙ্গলবার স্ত্রী পল্লবীই স্বামীর মুখাগ্নি করেন৷ হাজির ছিলেন তাঁর মা-ও।

RELATED Articles

Leave a Comment