নিকাহর জন্য ধর্ম পরিবর্তন, তারপরেই শুরু পা’শবিকভাবে মান’সিক ও শারী’রিক নির্যা’তন! ‘কারণ ছাড়াই মার’ধর করা হতো’, কাঁদতে কাঁদতে অভিজ্ঞতা প্রকাশ প্রাক্তন মিস ইন্ডিয়ার!

গ্ল্যামার দুনিয়ার উজ্জ্বল মুখের আড়ালেও যে ব্যক্তিগত জীবনে কঠিন অভিজ্ঞতা থাকতে পারে, সেই কথাই সামনে আনলেন প্রাক্তন মিস ইন্ডিয়া আর্থ সায়লি সুরভে। সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে নিজের বৈবাহিক জীবনের নানা সমস্যার কথা জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। মুম্বইয়ের এই মডেলের দাবি, ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পরে তিনি প্রতারণা ও মানসিক কষ্টের মুখে পড়েছিলেন।

সায়লি জানান, ২০১৭ সালে এক বন্ধুর মাধ্যমে আতিফ তাসের সঙ্গে তাঁর পরিচয় হয়। ধীরে ধীরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে বিয়ের সিদ্ধান্ত নেন দুজন। তবে এই সম্পর্ক মেনে নেয়নি সায়লির পরিবার। পরিবারের আপত্তি সত্ত্বেও শেষ পর্যন্ত আতিফকেই বিয়ে করেন তিনি।

বিয়ের আগে নিকাহ করার জন্য তাঁকে ধর্ম পরিবর্তন করতে হয়েছিল বলেও জানান সায়লি। তখন তিনি ভেবেছিলেন সব ঠিক হয়ে যাবে। কিন্তু একসঙ্গে থাকতে শুরু করার পর স্বামীর আচরণ এবং পরিবারের পরিবেশ সম্পর্কে অনেক নতুন বিষয় সামনে আসে বলে দাবি করেন তিনি।

সায়লির অভিযোগ, বিয়ের পর প্রায়ই তাঁকে অপমানজনক কথা শুনতে হতো এবং কখনও কখনও শারীরিক নির্যাতনেরও শিকার হতে হয়েছে। তাঁর কথায়, কোনও কারণ ছাড়াই অনেক সময় তাঁকে মারধর করা হতো। ধীরে ধীরে সেই কঠিন পরিস্থিতির মধ্যেই তিনি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন।

আরও পড়ুনঃ Catering services:মাত্র ১–২ দিনের গ্যাস মজুত! অনুষ্ঠান সামলাতে দুশ্চিন্তায় কলকাতার ক্যাটারাররা!

তিনি জানান, সংসার ভাঙার ভয় এবং সন্তানদের কথা ভেবেই দীর্ঘদিন সব সহ্য করেছিলেন। তবে সন্তানরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারেন, এই পরিবেশ তাঁদের জন্য ভালো নয়। তাই শেষ পর্যন্ত সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন সায়লি সুরভে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles