একাধিক রাজ্যকে বিপুল অনুদান মোদী সরকারের, সবথেকে বেশি অনুদান পেল পশ্চিমবঙ্গ, এবার কী বলবেন মমতা?

চলতি অর্থবর্ষে ফের ১৪টি রাজ্যকে বিপুল পরিমাণ অনুদান দিল মোদী সরকার। গত বৃহস্পতিবার অর্থমন্ত্রকের তরফে জানানো হয় যে ১৪টি রাজ্যকে ৭,১৮৩. ৪২ কোটি টাকার অনুদান দেওয়া হয়েছে। এই ১৪টি রাজ্যের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, পঞ্জাব, কেরালা, অন্ধ্রপ্রদেশ, নাগাল্যান্ড, ও আরও অনেক।

২০২২-২০২৩ অর্থবর্ষের মোট ১২টি অনুদানের মধ্যে এটি ছিল সাত নম্বর অনুদান। এখনও পর্যন্ত অনুদানের নিরিখে সমস্ত রাজ্যগুলিকে মিলিয়ে মোট ৫০,২৮৩.৯২ কোটি টাকা অনুদান দিয়েছে মোদী সরকার। পঞ্চদশ কমিশনের মধ্যে এই অনুদানের বিষয়টি পড়ে।

হরিয়ানা, কর্ণাটক ও তামিলনাড়ু ছাড়া ১৪টি রাজ্য এই অনুদান পেয়েছে। সমস্ত রাজ্যের রাজকোষের অবস্থা ও রাজ্যের খরচের উপর ভিত্তি করে নানান রাজ্যকে নানান অঙ্কের অনুদান দেওয়া হয়েছে। এই ১৪ রাজ্যের মধ্যে সবথেকে বেশি অনুদান দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গকে। বাংলা অনুদান পেয়েচগে ১১৩২.২৫ কোটি। এরপরই রয়েছে কেরালা। ওই রাজ্যকে অনুদান দেওয়া হয়েছে ১০৯৭.৮৩ কোটি।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ই অভিযোগ করেন যে কেন্দ্র সরকার নাকি বাংলাকে বঞ্চিত করে। কেন্দ্র সরকার থেকে টাকা পাওয়া যাচ্ছে না বলে রাজ্যের অনেক কাজ আটকে রয়েছে বলেও অভিযোগ করেন মমতা। কিন্তু এবার তাহলে মমতা কী বলবেন? ১৪টি রাজ্যের মধ্যে থেকে সবথেকে বেশি অনুদান পেয়েছে পশ্চিমবঙ্গই। এরপরও কী তাঁর গলায় সেই একই কথা শোনা যাবে, এখন সেটাই দেখার।

আরও অন্যান্য খবর