দেশজুড়ে যে হারে করোনার দ্বিতীয় ঢেউ মাথাচাড়া দিয়েছে, এর মধ্যে অক্সিজেনের ঘাটতি দেশের এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা। এমন অনেক রোগীই আছেন যারা করোনা উপসর্গ নিয়ে বাড়িতে রয়েছেন। আপদকালীন সময়ে তাদের অক্সিজেনের প্রয়োজন পড়তে পারে। এই সময় তাদের জীবন বাঁচাতে পারে পোর্টেবল অক্সিজেন কনসেন্ট্রেটর যন্ত্রটি।
গোটা দেশে অক্সিজেনের সঙ্কট। এই পরিস্থিতিতে এক লক্ষ পোর্টেবল অক্সিজেন কনসেন্ট্রেটর কেনার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই যন্ত্র কেনার টাকা আসবে পি এম কেয়ার ফান্ড থেকে।
আরও পড়ুন- করোনা সঙ্কটের সময় দেশের পাশে ইস্টবেঙ্গল, অক্সিজেন সরবরাহে সাহায্য লাল-হলুদ ক্লাবের
সংবাদংস্থার খবর অনুযায়ী, এই পোর্টেবল অক্সিজেন কনসেন্ট্রেটর যত তাড়াতাড়ি সম্ভব কিনে তা রাজ্যগুলির হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী। এছাড়াও পিএম কেয়ার ফান্ডের টাকায় কেনা হবে ৭১৩টি PSA প্ল্যান্ট, ৫০০ নতুন প্রেসার স্যুইং অ্যাডজর্পসেন অক্সিজেন প্ল্যান্ট। এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে পিএম কেয়ার ফান্ড থেকে।
কিন্তু কী এই পোর্টেবল অক্সিজেন কনসেন্ট্রেটর?
সহজ করে বলতে গেলে, পরিবেশ থেকে অক্সিজেন ছেঁকে নিয়ে তা সরবরাহ করে এই যন্ত্র। এই যন্ত্রের দাম ২০ হাজার টাকা থেকে শুরু।
আরও পড়ুন- কালোবাজারি বন্ধ! এবার বেসরকারি হাসপাতালের এত সংখ্যক কোভিড বেড অধিগ্রহণ করল রাজ্য, দেখে নিন তালিকা
শরীরে অক্সিজেনে মাত্রা ৯৫ শতাংশের নীচে বা তারও কম হয়ে গেলে বাইরে থেকে অক্সিজেন দেওয়ার দরকার পড়ে। অনেক করোনা রোগীর ফুসফুস কাজ করা কমিয়ে দিলে তারা শ্বাসকষ্টে ভুগতে থাকেন। সেক্ষেত্রে প্রয়োজন পড়ে অক্সিজেনের। আর বাজারে এই সময়ে অক্সিজেনের প্রবল ঘাটতি চলছে। এমন পরিস্থিতিতে তা কিছুটা হলেও মেটাতে পারেন এই পোর্টেবল অক্সিজেন কনসেন্ট্রেটর।





