Nitish Kumar: রাতারাতি সিদ্বান্ত বদল! বিজেপি–জেডিইউ টানাপোড়েনের মাঝেই চমক—নীতীশই কি ফের মুখ্যমন্ত্রী? গোপন বৈঠকের ভিতরের খবর ফাঁস!

বিহারের রাজনীতিতে ফের তাপমাত্রা চড়ছে। ভোটের পরে কোন দল আসল সিদ্ধান্ত নিতে বসবে, আর কে হবেন নতুন মুখ্যমন্ত্রী—সেই নিয়েই দিনভর জল্পনা। যদিও এনডিএ শিবিরের অন্দরে সূত্র বলছে, ফল প্রকাশের পর থেকেই দিল্লি থেকে পাটনা—দুই জায়গাতেই চলেছে টানা আলোচনা। বিশেষ করে বিজেপি, জেডিইউ এবং শরিক দলগুলোর মধ্যে মতামত মেলাতে ব্যস্ত ছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব। এর মধ্যেই প্রকাশ্যে না এলেও পর্দার আড়ালে চূড়ান্ত সূত্র মিলেছে বলেই জানা যাচ্ছে।

এনডিএর বেশ কয়েকজন নেতার দাবি, শনিবার রাতেই আমূল বদলে গেছে রাজনীতির সমীকরণ। অমিত শাহের উপস্থিতিতে একটি গোপন বৈঠকে ভোট-পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখা হয়। সেখানেই উঠে আসে নেতৃত্বের প্রশ্ন। যদিও বিজেপির কয়েকজন রাজ্য নেতা মুখ্যমন্ত্রী বদলের পক্ষে মত দিয়েছিলেন, কেন্দ্রীয় নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দেন—ভোটের আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বদলানো হবে না। এই অবস্থাতেই নীতীশ কুমারের নাম ফের জোরালো হয়ে ওঠে। ফলাফলের হিসেবেও তাঁকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়, এমনটাই অন্দরের বার্তা।

এবার সরকার গঠনের ফর্মুলা আগেভাগেই পরিষ্কার করে ফেলেছে এনডিএ। সিদ্ধান্ত হয়েছে প্রতি ছ’জন বিধায়ক পিছু একজন করে ক্যাবিনেট মন্ত্রী করা হবে। এই হিসেব অনুযায়ী বিজেপির ঝুলিতে থাকছে প্রায় ১৫টি মন্ত্রক। জেডিইউ পেতে পারে ১৩ থেকে ১৪টি দফতর। চিরাগ পাসওয়ানের এলজেপি(আর) থেকে মন্ত্রী হতে পারেন তিনজন। পাশাপাশি একটি করে দফতর যাবে জিতন রাম মাঝির হাম এবং উপেন্দ্র কুশওয়াহার আরএলএম–এর কাছে। তবে উপমুখ্যমন্ত্রী কে হবেন, তা এখনও জোট আনুষ্ঠানিকভাবে জানায়নি।

সব ঠিক থাকলে ১৯ বা ২০ নভেম্বরের মধ্যে পাটনার গান্ধী ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। তবে তার আগেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে বর্তমান বিধানসভাকে ভেঙে দেওয়ার। সোমবারের মন্ত্রিসভা বৈঠকে সেই প্রস্তাব পাশ হবে বলেই খবর। এরপর জেডিইউ সুপ্রিমো হিসাবে নীতীশ কুমার আনুষ্ঠানিক ইস্তফা দেবেন। তারপরই নতুন সরকারের শপথ। শোনা যাচ্ছে, এনডিএ শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হবে। তবে অনুষ্ঠানের তারিখ নির্ভর করছে প্রধানমন্ত্রীর সূচির উপর।

আরও পড়ুনঃ খড়গপুরে পোস্টার ঝড়! হিরণ কি সত্যিই টাকার বিনিময়ে চাকরি দিতেন? খড়গপুর শহরে তীব্র চাঞ্চল্য!

সব মিলিয়ে রাজনীতির অন্দরে বার্তাটি স্পষ্ট—কোনও টানাপোড়েন নয়, কোনও দোলাচল নয়। এনডিএ নিজেদের ভিতরেই সমাধান খুঁজে নিয়েছে এবং নীতীশ কুমার ফের বিহারের কুরসিতে বসতে চলেছেন। যদিও এই নিয়ে এখনও সরকারি ঘোষণা হয়নি, কিন্তু সূত্রের ধারাবাহিকতা বলছে—নীতীশকেই মুখ্যমন্ত্রীর পদে ফের ভরসা রাখতে চলেছে এনডিএ। এখন নজর শুধু শপথের দিনের দিকেই।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles