BREAKING: জল্পনাই সত্যি! মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার, বিকেলেই হাত ধরবেন পদ্ম শিবিরের

জল্পনাই সত্যি হল। অবশেষে বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার। ইন্ডিয়া জোটের কারিগর হলেও সেই মহাজোট ছেড়ে বেরিয়ে এলেন তিনি। আজ, রবিবার বিকেল ৪টে নাগাদ ফের এনডিএ-তে যোগ দেবেন নীতীশ, এমনটাই সূত্রের খবর।

সূত্রের খবর, তিনি যে নিজে শুধু জোট বদল করছেন তাই-ই নয়, ইন্ডিয়া জোটে আরও ভাঙন ধরিয়ে কয়েকজন কংগ্রেস বিধায়ককেও এনডিএ শিবিরে যোগদান করাতে পারেন নীতীশ কুমার। আজই বিকেলে এনডিএ-তে যোগ দিয়ে ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নীতীশ। আজ, রবিবার সকাল ১১টার সময় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের কাছে নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন নীতীশ, এমনটাই খবর।

প্রসঙ্গত, ২০২২ সালে এনডিএ জোট ছেড়ে বেরিয়ে এসেছিলেন তিনি। তাঁর দল জেডিইউ কংগ্রেস ও আরজেডি-র সঙ্গে মিলে বিহারের সরকার গঠন করে। তবে সেই জোটের মোহ ভেঙেছে নীতীশের। লালুপ্রসাদ যাদবের সঙ্গে তাঁর সম্পর্ক তলানিতে। অবশেষে সেই মোদীর হাতই ধরলেন নীতীশ।  

RELATED Articles