Operation sindoor : বিশ্বের সামনে অপারেশন সিঁদুরের গুরুত্ব তুলে ধরতে শশী থারুর নেতৃত্বে ৭ সদস্যের বিশেষ দল!

সাম্প্রতিক সময়ে একের পর এক জঙ্গি হামলার ঘটনায় ফের তোলপাড় উপত্যকা। শুধু সীমান্ত নয়, এখন সন্ত্রাসবাদ ভারতের অভ্যন্তরে ঢুকে পড়েছে বলেই মনে করছেন অনেকে। পহেলগাঁও-এর হামলার পর সাধারণ মানুষের মনে আবারও সেই পুরনো আতঙ্ক ফিরে এসেছে। প্রত্যেক দিন দেশের সংবাদপত্র, টেলিভিশন বা সোশ্যাল মিডিয়ায় যেন শুধুই বিস্ফোরণ, রক্ত, মৃত্যু আর চিৎকার। এতকিছুর পরও কি চুপ করে বসে থাকা সম্ভব?

আজকের দিনে সন্ত্রাসবাদ আর শুধুমাত্র উপত্যকার সীমাবদ্ধ বিষয় নয়, বরং এটি হয়ে উঠেছে এক বৈশ্বিক চ্যালেঞ্জ। আমেরিকা হোক বা আফ্রিকা, ইউরোপ হোক বা এশিয়া—প্রত্যেক দেশই জঙ্গি হানার শিকার। এই পরিস্থিতিতে একমাত্র যৌথভাবে সন্ত্রাসবাদ মোকাবিলা করাই হতে পারে একমাত্র উপায়। আর সেই কারণেই ভারতের পক্ষ থেকে এবার বড়সড় কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে, যার নাম ‘অপারেশন সিঁদুর’।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান তুলে ধরতে কেন্দ্র সরকার এবার বিশেষ উদ্যোগ নিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে বেছে নেওয়া হয়েছে ৭ জন প্রতিনিধিকে। এই সর্বদলীয় প্রতিনিধি দল বিশ্বের একাধিক গুরুত্বপূর্ণ দেশে সফরে যাবেন। উদ্দেশ্য একটাই—সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতিকে জোরালোভাবে তুলে ধরা। এই প্রতিনিধিরা যাবেন মধ্যপ্রাচ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, স্পেন, আফ্রিকা, আমেরিকা সহ একাধিক দেশে। তবে শুধু বক্তব্য নয়, পহেলগাঁও হামলার পেছনে বিদেশি মদতের প্রমাণও আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরার পরিকল্পনা রয়েছে তাদের।

এই বিশেষ মিশনে শামিল হয়েছেন কংগ্রেসের শশী থারুর, বিজেপির রবি শঙ্কর প্রসাদ ও বৈজয়ন্ত পান্ডা, ডিএমকে-র কানিমোজি, এনসিপির সুপ্রিয়া সুলে, জেডিইউ-র সঞ্জয় ঝা এবং শিবসেনার একনাথ শিন্ডে। কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছেন, “এটা কোনও রাজনীতির মঞ্চ নয়, বরং দেশের ঐক্যের প্রতিচ্ছবি। এই প্রতিনিধি দল বিশ্বের কাছে ভারতের বার্তা পৌঁছে দেবে—আমরা সন্ত্রাসে কোনওরকম সহনশীলতা দেখাব না।” জানা গিয়েছে, সুপ্রিয়া সুলে যাবেন দক্ষিণ আফ্রিকা ও মিশরে, বৈজয়ন্ত পান্ডা যাবেন পশ্চিম ইউরোপে, একনাথ শিন্ডে আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরশাহিতে, শশী থারুর আমেরিকায়, সঞ্জয় ঝা জাপান, কোরিয়া, ইন্দোনেশিয়া ও মালয়শিয়ায় এবং রবি শঙ্কর প্রসাদ মধ্যপ্রাচ্যে।

আরও পড়ুনঃ IMA : বাউন্সার ঘেরা ভোটে কারচুপির ছাপ! পদ খোয়ালেন IMA-র ‘সুপার সেক্রেটারি’ শান্তনু সেন!

‘অপারেশন সিঁদুর’ শুধু প্রতিক্রিয়া নয়, বরং এটি হল ভারতের সক্রিয় অবস্থান নেওয়ার প্রমাণ। যেভাবে বিদেশি মদত নিয়ে দেশের মাটিতে হামলার ছক কষা হচ্ছে, তাতে শুধু নিজেদের দেশের নিরাপত্তা নয়, বিশ্ব শান্তির স্বার্থেও এই বার্তা পৌঁছে দেওয়া জরুরি। প্রতিনিধি দল প্রত্যেক দেশে গিয়ে বোঝাবেন, এই মুহূর্তে ভারতকে পাশে দাঁড়ানো মানেই বিশ্বকে সুরক্ষিত রাখা। সরকারের এই উদ্যোগ কতটা ফলপ্রসূ হবে, তা সময় বলবে—তবে আপাতত ভারতের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে যথেষ্ট নজর কেড়েছে বলেই মত কূটনৈতিক মহলের।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles