পাহাড়ি রাস্তায় ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে খাদের মধ্যে পড়ল যাত্রীবোঝাই বাস। এমন দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃত্যুসংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।
ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের আলমোড়াএ কাছে। জানা গিয়েছে, আজ, সোমবার সকালে একটি যাত্রীবাহী বাস গাড়োয়াল থেকে যাচ্ছিল কুমায়ুনের দিকে। সেই বাসে ৪০ জন যাত্রী ছিল। আচমকাই আলমোড়ার কাছে মারচুলায় বাসটি নিয়ন্ত্রণ হারায়। এরপর পাশের ২০০ মিটার গভীর খাদের মধ্যে পড়ে যায় বাসটি।
চারপাশে রয়েছে খরস্রোতা নদী ও বড় বড় পাথর। ফলে দুর্ঘটনা যে ভয়ঙ্কর তা আর বলার অপেক্ষা রাখে না। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। জানা গিয়েছে, বাস থেকে ২০ জনের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। মৃত্যুসংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
Uttarakhand | A team of the State Disaster Response Force (SDRF) has reached the bus accident site in Almora for relief work
(Photo source: SDRF) pic.twitter.com/3iaHZuuV6M
— ANI (@ANI) November 4, 2024
দুর্ঘটনার খবর পেয়ে খবর নেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। দ্রুত উদ্ধারকাজ শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “আলমোড়া জেলার মারচুলায় বাস দুর্ঘটনার খবর পেলাম। জেলা প্রশাসনকে দ্রুত উদ্ধারকাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ও এসডিআরএফ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। প্রয়োজন হলে গুরুতর আহতদের এয়ারলিফ্ট করে নিয়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে”।
#Uttarakhand 📍 Sad news!!
A bus carrying 40 passengers to Ramnagar fell into a ditch in Salt area of #Almora.
% ppl lost life & Rescue operations continue.
Pray for the victims 🙏Om Shanti #Accident #BusAccident #ViralVideo #StockMarketUpdate #SinghamAgain #INDvNZ pic.twitter.com/n8LCm8oe9P
— Anushka Singh Rawat (@AnuRawat01) November 4, 2024
আরও পড়ুনঃ
মুখ্যমন্ত্রীর দফতরের তরফে দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনায় আহতদের ১ লক্ষ করে টাকা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।





