তিনি প্রণব মুখোপাধ্যায় কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। একটি টুইটবার্তায় তিনি লিখেছেন, ‘গত বছর ৮ই আগস্ট আমার অন্যতম আনন্দের দিন ছিল। কারণ আমার বাবা ভারতরত্ন পেয়েছিলেন। ঠিক এক বছর পরে ১০ অগস্ট তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। যেটা ভালো ঈশ্বর যেন সেটাই করেন এবং সমানভাবে জীবনের আনন্দ ও দুঃখ মেনে নেওয়ার শক্তি যেন আমায় দেন। তাঁদের চিন্তার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’
আজ থেকে ঠিক এক বছর আগে আগস্টের দ্বিতীয় সপ্তাহেই ভারতরত্ন পেয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। কিন্তু এবার সেই দ্বিতীয় সপ্তাহেই সংকটজনক অবস্থায় হাসপাতালে ভরতি আছেন তিনি। বুধবার সকালে সেই আক্ষেপই ঝরে পরলো প্রাক্তন রাষ্ট্রপতির কন্যার লেখায়।
গত ১০ই আগস্ট নিজের বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। দিল্লির ক্যান্টনেমেন্টে রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে শারীরিক পরীক্ষার সময় ধরা পড়ে, প্রণববাবুর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে। পাশাপাশি তাঁর করোনাভাইরাস রিপোর্টও পজিটিভ আসে। সেদিনই জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার হলেও তাঁর অবস্থা সংকটজনক। ভেন্টিলেশনেই আছেন তিনি। তারইমধ্যে মঙ্গলবার সন্ধ্যায় উদ্বেগ বাড়িয়ে হাসপাতালের তরফে জানানো হয়, প্রণবাবুর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ভেন্টিলেশনেই রাখা হয়েছে ৮৪ বছরের প্রাক্তন রাষ্ট্রপতিকে।





