বড় খবরঃ বাংলায় রাষ্ট্রপতি শাসন! সুপ্রিমকোর্টে উঠল মামলা

যে আশঙ্কা করা হচ্ছিল সেটা সত্যি হওয়ার সম্ভাবনা বাড়ছে। বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করতে সুপ্রিম মামলা।

আজ সমাজকর্মী ঘনশ্যাম উপাধ্যায় সুপ্রিমকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত তাই অবিলম্বে বাংলায় রাষ্ট্রপতি শাসন তথা ৩৫৬ ধারা জারি করা জরুরি বলে মনে করছেন ঘনশ্যাম বাবু।

এখন সুপ্রিমকোর্ট কী রায় দেয় শুনানির পর সেটাই দেখার। কারণ পরশু দিন হঠাৎ করে সিবিআইয়ের তৎপরতা এবং তৃণমূল নেতা-মন্ত্রীদের আটক করা। তারপর নিজাম প্যালেসে তৃণমূল কর্মীদের হামলা চালানো। সব মিলিয়ে মনে করা হচ্ছে বিজেপি নির্বাচনে হেরে যাওয়ার পর উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই কাজ করছে।

RELATED Articles