বিজেপির স্বঘোষিত তারকা ভক্ত কঙ্গনা রানাওয়াতের শরীরে কিছুদিন আগেই হামলা চালিয়েছিল করোনাভাইরাস। যদিও তিনি করোনা সংক্রমিত এটা প্রথমে মানতে চাননি অভিনেত্রী। আর তাই ‘স্মল টাইম ফ্লু’ লিখে ইনস্টাগ্রামে তাঁর ধ্যান করার একটি ছবি পোস্ট করেছিলেন কঙ্গনা রানাওয়াত। পরে ইনস্টাগ্রামের পক্ষ থেকে ছবিটি সরিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন- গোপনে প্রীতি জিন্টাকে বিয়ে করেছিলেন আমির খান, দুজনের রসায়ন নিয়ে বিতর্ক তুঙ্গে
এই বিষয়ে সদা বিতর্কিত অভিনেত্রী’র মন্তব্য ছিল ‘কোভিড ফ্যান ক্লাবের’ খারাপ লেগেছে এই পোস্ট। আর তাই তা সরিয়ে ফেলা হয়েছে।
আর এবার সেই নিজের কোভিড রিপোর্ট নেগেটিভ আসার কথাই রীতিমতো ঢাকঢোল পিটিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন কঙ্গনা রানাওয়াত। সেই রিপোর্ট শেয়ার করে কঙ্গনা লিখেছে, সেই সমস্ত ‘খারাপ মানুষ’দের জন্য যারা আমাকে মিথ্যেবাদী বলে উল্লেখ করেছে। মঙ্গলবার সন্ধ্যায় নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কোভিডের নেগেটিভ রিপোর্টটি শেয়ার করেন কঙ্গনা।
আরও পড়ুন- একলা ঘর তাঁর দেশ, লকডাউনে অন্ধকার ঘরে বসে আপন মনে সময় কাটাচ্ছেন রানিমা দিতিপ্রিয়া
তিনি লেখেন, ‘সেই সমস্ত খারাপ মানুষদের উদ্দেশ্যে যাঁরা বলেছিল আমি মিথ্যেচার করেছি। আসলে মানুষ নিজে যা, চারপাশের মানুষকেও সেটাই ভাবে…একজন রামভক্ত কখনও মিথ্যে কথা বলে না। জয় শ্রী রাম।’, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রিপোর্ট শেয়ারের পাশাপাশি এগুলোও লিখেছেন কঙ্গনা।
প্রসঙ্গত, বঙ্গ বিধানসভা নির্বাচনের পর তাঁর বাংলার সরকারবিরোধী অতিরিক্ত মন্তব্যে জেরবার হয়ে তাঁকে চিরকালের মতো টুইটার থেকে বহিষ্কার করে টুইটার কর্তৃপক্ষ। তবে কুছ পরোয়া নেহি। টুইটার বন্ধ হলেও ইনস্টাগ্রামে নিজের পূর্ব কাজ চালিয়ে যাচ্ছেন কঙ্গনা রানাওয়াত।





