অমিত শাহ্‌’র বাসভবনে পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তবে কী এবার হাত বদলে পদ্মে আসছেন ক্যাপ্টেন? জল্পনা তুঙ্গে

কিছুদিন আগেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। এবার আজ, বুধবার এই কংগ্রেস নেতা গেলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌’র বাসভবনে। যা নিয়ে জাতীয় রাজনীতিতে বেশ আলোড়নের সৃষ্টি হয়েছে।

ক্যাপ্টেনের দিল্লি সফর নিয়ে বেশ কয়েকদিন ধরেই বেশ জল্পনা তৈরি হচ্ছিল বটে। সূত্র থেকে খবরও মিলেছিল যে তিনি হয়ত অমিত শাহ্‌’র সঙ্গে দেখা করতে পারেন বলে। অবশেষে তিনি গেলেন অমিত শাহ্‌’র বাসভবনে। এদিকে জল্পনা তৈরি হয়েছে যে তিনি হয়ত শীঘ্রই বিজেপিতে যোগ দিতে পারেন। পঞ্জাবে গেরুয়া শিবিরকে শক্তিশালী করতে ক্যাপ্টেনকে তুরুপের তাস হিসেবে কাজে লাগাতে চাইছে বিজেপি, এমন কথাও উঠে আসছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন- নবান্নে এসে মমতার সঙ্গে সাক্ষাতের পর তৃণমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো

তবে এদিনের এই  সাক্ষাৎকার নিয়ে দলই সেভাবে মুখ খুলতে চায়নি। তবে একদিন আগেই অমরিন্দর শিবিরের তরফে দাবী করা হয় যে ক্যাপ্টেনের দিল্লিতে ক্যাপ্টেনের কোনও রাজনৈতিক কর্মসূচি নেই। তিনি কাপুরথালাতে এসেছেন তাঁর দিল্লির বাসভবন খালি করার জন্যই। এর পাশাপাশি  কয়েকজন বন্ধুর সঙ্গেও তিনি দেখা করতে পারেন বলে জানানো হয় অমরিন্দরের শিবিরের তরফে।

ক্যাপ্টেনের শিবিরের তরফে এও জানানো হয়েছিল যে তাঁকে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে কার্যত সরিয়ে দেওয়ার ঘটনাতে তিনি বেশ আহত হয়েছিলেন। সূত্রের খবর অনুযায়ী, এদিন সন্ধ্যা ৬টা নাগাদ শুরু হয় বৈঠক। তবে একেবারে বাসভবনে এই বৈঠককে ঘিরে নানান জল্পনা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে।

RELATED Articles