আর দিতে হবে না অতিরিক্ত ভাড়া, দূরপাল্লার ট্রেন থেকে ‘স্পেশ্যাল’ তকমা হটানোর নির্দেশ রেল বোর্ডের

করোনা পরিস্থিতির সময় সমস্ত মেল ও এক্সপ্রেস ট্রেনগুলিকে ‘স্পেশ্যাল’ তকমা দেওয়া হয়। আর এই কারণে অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছিল যাত্রীদের। তবে এবার এই ‘স্পেশ্যাল’ তকমা হটতে চলেছে সমস্ত দূরপাল্লার ট্রেন থেকে।

গতকাল, শুক্রবার  রেল বোর্ডের ডেপুটি ডিরেক্টর কোচিং রাজেশ কুমার প্রতিটি রেলের জেনারেল ম্যানেজারকে লিখিতভাবে নির্দেশ দেন যাতে সমস্ত দূরপাল্লার ট্রেনগুলি থেকে ‘স্পেশ্যাল’ তকমা হতিয়ে ট্রেনগুলিকে পুরনো অবস্থায় ফিরিয়ে আনা হয়।

নির্দেশে তিনি জানিয়েছেন যে করোনা পরিস্থিতির কারণে নিয়মিত মেল, এক্সপ্রেস চালানো সম্ভব হয়নি। অনিয়মিতভাবে কিছু ট্রেন চালানো শুরু হয়। সেই ট্রেনগুলিকে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমে নিয়ে আসার জন্য ট্রেনগুলির নম্বরের সামনে ‘শূন্য’ বসিয়ে স্পেশ্যাল তকমা বসিয়ে দেওয়া হয়েছিল। তবে এখন পরিস্থিতি স্বাভাবিকের দিকে, এই কারণে সব ট্রেন ফের চালু হয়েছে।

https://twitter.com/ANI/status/1459178801556975616?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1459178801556975616%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Fcentre-cancels-covid-specials-long-distance-trains-to-resume-normal-services%2F

স্পেশ্যাল ট্রেনে সফর করার জন্য যাত্রীদের এই কারণে অতিরিক্ত ৩০ শতাংশ ভাড়া গুনতে হত। কিন্তু দূরপাল্লার ট্রেন পরিষেবা স্বাভাবিক হওয়ার কারণে তা আর দিতে হবে না বলে খবর। যে ট্রেনগুলিকে ‘স্পেশ্যাল’ তকমা দেওয়া হয়েছিল, সেই সমস্ত ট্রেন আবার পুরনো নম্বর অনুযায়ীই চলবে বলে জানা গিয়েছে। সব ট্রেনই চলবে পুরনো টাইম টেবিল মেনেই।

চিঠিতে উল্লেখ না থাকলেও জানা গিয়েছে, ট্রেনগুলিকে ‘স্পেশ্যাল’ তকমা দেওয়ার জেরে ভাড়া প্রায় দেড়গুন হয়ে গিয়েছিল। নানা মহল থেকে এই স্পেশ্যাল বলে ট্রেন চালানোয় ক্ষোভ প্রকাশ করে পুরনো ভাড়া নেওয়ার দাবী ওঠে। পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল এই নির্দেশ পাওয়ার পর জানিয়েছে, যত দ্রুত সম্ভব তারা ‘স্পেশ্যাল’ ট্রেনগুলিকে নিয়মিত করে পুরনো ভাড়া নেওয়া শুরু করবে।

RELATED Articles